চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ যা হারালো, তা পূরণ হবার নয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 07, মে 2019
in বিনোদন
A A

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন দেশের বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী। ফিরছেন বুধবার সকালে, তবে প্রাণহীন! মঙ্গলবার ভোর চারটা ২৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি শিল্পী।

সুস্থ হয়ে ফিরে এসে আবার গান নিয়ে মেতে উঠা স্বপ্নই থেকে গেলো তাঁর। তাকে হারানোর শোক অনুভব করছে পুরো দেশের মানুষ। তার ভক্ত অনুরাগীদের আহাজারিতে সিক্ত সোশাল মিডিয়া। তবে আপনজন হারানোর শোকে মূহ্যমান সংগীত জগতসহ গোটা শোবিজ অঙ্গন।

চলচ্চিত্রের গান দিয়েই বাজিমাত করেছেন সুবীর নন্দী। তাই সংগীত জগতের পাশাপাশি চলচ্চিত্রের মানুষেরাও তাকে হারিয়ে বেদনাহত। আর বেদনার সেই সুর আঁছড়ে পড়ছে সোশাল মিডিয়ায়।

সুবীর নন্দীর মৃত্যুর খবরে ফেসবুকে শোক জানিয়ে টুকরো টুকরো বিষয় নিয়ে স্মৃতিচারণও করছেন কেউ কেউ। সমব্যথি সেইসব তারকাদের মধ্য থেকে কিছু তুলে ধরা হলো এখানে:

সুবীর নন্দীর মৃত্যুতে শোকাহত সুগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। তিনি লিখেন, বাংলাদেশ যা হারালো, তা পূরণ হবার নয়। এই মহান শিল্পীর প্রতি রইল গভীর শ্রদ্ধা। স্রষ্টা বরেণ্য এই শিল্পীর আত্মাকে শান্তিতে রাখুন।

দেশের আরেক বরেণ্য শিল্পী তপন চৌধুরী লিখলেন, সুবীর দা চলে গেলো!

দেশের তারকা অভিনেতা শাকিব খান তার অফিশিয়াল ফেসবুকে লিখেন: দেশ বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী আর নেই। তার মৃত্যুতে সংগীতাঙ্গন হারালো আরেক নক্ষত্র। কিংবদন্তী এই গানের মানুষের আত্মার শান্তি কামনা করছি।

ছোট ও বড় পর্দার তারকা অভিনেতা চঞ্চল চৌধুরী। সুবীর নন্দীর মৃত্যুতে তারসঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করে লিখেন, অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল আমাদের। কী লিখবো সুবীরদা কে নিয়ে? অনেক আবেগ তাড়িত হচ্ছি বার বার। চোখটা ভিজে যাচ্ছে। এই তো কয়েকদিন আগে, বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দাদার সাথে দেখা হলো। দাদার সাথে ছোট ছোট স্মৃতি। দেখা হলেই ‘কেমন আছো চঞ্চল?’ আর কখনো দেখা হবে না সুবীর দার সাথে। হবে না কোন কথা। আমাদের মাথার ওপর থেকে ছাদগুলো ক্রমশ সরে যাচ্ছে এভাবেই। ক্ষণজন্মা এই শিল্পী সুবীর নন্দীর অভাব পূরণ হবার নয়। আপনি বেঁচে থাকবেন আমাদের গানে,মনে,প্রাণে। শত সহস্র বছর….ভালো থাকবেন দাদা…..বিনম্র শ্রদ্ধা।

কিংবদন্তি শিল্পীর মৃত্যুতে শোকার্ত চিত্রনায়িকা পূর্ণিমাও। তিনি লিখেন, কিংবদন্তি সুবীর নন্দী স্যার, আপনি শান্তিতে থাকুন।

ফাহমিদা নবী বলেন, সংগীত পাগল মানুষটি গান গান করেই কাঁদিয়ে চির বিদায় নিলেন! শুধু গান গাইলেই শিল্পী হয়ে মানুষের মনে জায়গা করা যায়না। বিনয়ী, ধৈর্যশীল, রুচিশীল এবং নিরঅহংকার হতে হয়, সুবীর কাকা তাই ছিলেন। একজন প্রকৃত শিল্পী। তাইতো আজ তার ভক্তরা কাঁদছেন! কাকা। আপনার গান বাঁচিয়ে রাখবে আপনাকে।

নাট্যকার মাসুম রেজার ভাষ্য: সেলিম আল দীন-এর একটা বয়সভীতি ছিলো। তাঁর পঞ্চাশতম জন্মদিন কাউকে জানতে দেননি। একান্নতে এসে জানা গেলো তিনি পঞ্চাশ পেরিয়েছেন একবছর আগেই। যাইহোক তাঁর একান্নতম জন্মদিনেই পালিত হলো পঞ্চাশতম জন্মদিন। বাচ্চু ভাইয়ের আয়োজনে ঘরোয়া পরিবেশে.. শিমুল আপা, আসাদভাই, পারুলভাবি, শেলীসহ সেলিম ভাইও উপস্থিত.. অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো সুবীর দা’র গান। তাঁর পাশে বসে একের পর এক শুনলাম তার বিখ্যাত গানগুলো। হাজার মনের কাছে, আমার এ দুটি চোখ, বন্ধু হতে চেয়ে তোমার, দিন যায় কথা থাক, আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, আমায় আর কাঁদাবার ভয় দেখিয়ে কোনো লাভ নেই! মুগ্ধ হয়ে শুনেছিলাম গানগুলো..। সেলিমভাই চলে গেছেন এগারো বছর আগে। আজ চলে গেলেন সুবীর দা। সুবীর দা’র গানের প্রতি মুগ্ধতা আমার কোনোদিনই কাটবে না। আপনাকে কাঁদাবার ভয় দেখিয়ে আর কোনো লাভ নেই। কিন্তু আমাদের মনটাতো কাঁদছে সুবীর দা..

অভিনেত্রী শাহনাজ খুশী লিখেন: ‘কতো যে তোমাকে বেসেছি ভাল,সে কথা তুমি যদি জানতে,এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেতো ,আমি যে তোমার তুমি মানতে…’। বাংলাদেশে সুরের ঐশ্বর্য্য নিয়ে আপনি ঘুমিয়ে গেলেন! কীর্তিমানের মৃত্যু নাই। আপনি সারাজীবন বেঁচে থাকবেন আপনারই স্বর্গীয় সুরের ধারায়! বিনম্র শ্রদ্ধা।

অভিনেতা শতাব্দী ওয়াদুদ শোক প্রকাশ করে বলেন, ‘আমি বৃষ্টির কাছ থেকে কাদতে শিখেছি/ আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোন লাভ নেই’। প্রিয় সুবীর নন্দী আপনি আপনার জীবদ্দশায় আপনার সুমিষ্ট কণ্ঠ এবং অসাধারণ গায়কী দিয়ে আমাদের হাসি-কান্নার অংশীদার হয়েছেন! আপনার গানের জন্য আপনি বাঙালির বুকে টিকে থাকবেন অনন্তকাল! ঈশ্বর আপনার আত্মার প্রতি সদয় হোন!

বিখ্যাত সুরকার শহীদ আলতাফ মাহমুদ কন্যা শাওন মাহমুদ লিখেছেন, কেউ কারো স্থানে প্রতিস্থাপন হয় না। কারো কারো কাছাকাছি হয়তোবা কখনও পৌঁছানো যায়। চেহারায়, চলনে বা কন্ঠে। আগামীতে হয়তো শুনতে হবে, আরে ছেলেটি তো সুবীর নন্দীর মতন গলায় গান গাইছে। অথবা আহ ছেলেটি একেবারে সুবীর নন্দীর মতন দেখতে। সুবীর নন্দী আর আসবেন না।

নাট্য নির্মাতা সকাল আহমেদ লিখেন, আমার সাংবাদিকতার ক্যারিয়ারে শ্রেষ্ট ইন্টারভিউ নিয়েছিলাম এই মানুষটির। আহা কি অদ্ভুত ভালো মনের মানুষ ছিলেন। ভালো থাকবেন।

‘খাঁচা’ নির্মাতা আকরাম খান লিখেন, ৭১’র পর নতুন বাংলাদেশের স্বতন্ত্র সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় গড়ে তুলতে যেসব শিল্পীরা অবদান রেখেছেন তাঁদের মধ্যে কণ্ঠের জাদুকর সুবীর নন্দী অগ্রগণ্য। সুবীর নন্দী, আপনার কাছে আমাদের ঋণ অপরিসীম।আপনার নিষ্ঠা ও মূল্যবোধের ঐতিহ্যকে ধারণ করে উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে আমরা সাংস্কৃতিক আন্দোলন জারি রাখার শপথ করছি।

নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী শোক প্রকাশ করে বলেন, সুবীর কাকা আপনি চলে গেলেন! আপনিও? আমার সিনেমার গানটা গাওয়া হলো না! একজন নক্ষত্রের পতন!

চিত্রনায়ক জায়েদ খান লিখেন, বাঙালির প্রাণের গায়ক, প্রাণের মানুষ সুবীর নন্দী আর কোন দিন গাইবেনা কোনো গান। সিঙ্গাপুর থেকেই চলে গেছেন না ফেরার দেশে। যেখানেই থাকুক, শান্তিতে থাকুক।

চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত শিল্পী ইমরান মাহমুদুল লিখেন, সুবীর নন্দী স্যার আর নেই…! ওপারে ভাল থাকবেন।

মডেল ও অভিনেত্রী মারিয়া নূর লিখেন, আমরা আরো একজন কিংবদন্তিকে হারালাম।

সুবীর নন্দীর গাওয়া গান দিয়েই শ্রদ্ধা জানান সংগীতশিল্পী মিফতা জামান। তিনি লিখেন,পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বল/ওই পাহাড় টা বোবা বলেই কিছু বলে না/তোমরা কেনো বোঝো না যে/কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না…

সংগীতশিল্পী শফিক তুহিন লিখেন, সুবীর’দা, বিনম্র শ্রদ্ধা আর ভালবাসা।

Tags: চঞ্চল চৌধুরীজায়েদ খানপূর্ণিমামাসুম রেজালিড বিনোদনশাকিব খানসুবীর নন্দীসেলিম আল দীন
Previous Post

টাইগার উডসকে সর্বোচ্চ বেসামরিক সম্মান ট্রাম্পের

Next Post

ভারতের নির্বাচনে বাড়তি ভিভিপ্যাট গোনার আবেদন খারিজ

Next Post
ভিভিপ্যাট

ভারতের নির্বাচনে বাড়তি ভিভিপ্যাট গোনার আবেদন খারিজ

গাইবান্ধা-নৌকাডুবি-নিখোঁজ

ব্রহ্মপুত্রে নৌকাডুবি, বৃদ্ধার মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT