চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার সকালে দেশে আসছে সুবীর নন্দীর মরদেহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:56 পূর্বাহ্ন 07, মে 2019
in - সেমি লিড, বিনোদন
A A

বুধবার সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দীর মরদেহ বহনকারী রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন তার জামাতা রাজেশ শিকদার।

মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে রাজেশ জানান, সিঙ্গাপুরে সমস্ত প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল সকাল ৬টা ১০ মিনিটে বাবাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা শাহজালাল বিমান বন্দরে পৌঁছানোর কথা। এরপর আমরা সরাসরি গ্রীন রোডের বাসায় নিয়ে আসবো। এরপর নয়টার দিকে ঢাকেশ্বরী মন্দিরে বাবার মরদেহ নিয়ে যাওয়া হবে।

রাজেশ জানান, সম্মলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সকাল ১১টায় সব শ্রেণির মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সুবীর নন্দীর মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হবে রামকৃষ্ণ মিশনে। সেখানে সৎকার পূর্ব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে।

১২ এপ্রিল পরিবারের সবাই মিলে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন সুবীর নন্দী। সেখান থেকে ১৪ এপ্রিল ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা। ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ভাগ্যক্রমে সেখানে একজন চিকিৎসক থাকায় তার পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে তাঁরা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রায় দুই সপ্তাহের বেশি চিকিৎসাধীন অবস্থায় থাকার পর কোনো উন্নতি না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ৩০ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয় সুবীর নন্দীকে। কিন্তু সুস্থ হয়ে আর প্রিয় জন্মভূমিতে ফেরা হলো না তার।

মঙ্গলবার (৭ মে) ভোর সারে চারটায় সুবীর নন্দীর মৃত্যু সংবাদটি ফোনে জানান সিঙ্গাপুরে সুবীর নন্দীর সাথে থাকা তার মেয়ে ফাল্গুনী নন্দী। এর আগে সিঙ্গাপুর নেয়ার পর গত দুদিনে (শনিবার ও রবিবার) তিনবার হার্ট অ্যাটাক হয় তার।

Tags: মরদেহলিড বিনোদনসুবীর নন্দী
Previous Post

ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব সদস্যদের প্রশ্নের মুখোমুখি জেলা শিক্ষা অফিসার

Next Post

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মাথায় ডিম নিক্ষেপ!

Next Post

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মাথায় ডিম নিক্ষেপ!

বিশ্বকাপে উইন্ডিজের সহ-অধিনায়ক গেইল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT