চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলের সঙ্গে কেদার যাদবের বিশ্বকাপও শেষ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 06, মে 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএল যখন একেবারে শেষ পর্যায়ে, তখন কাঁধে চোট পেয়ে কার্যত প্লে-অফের বাইরে চলে গেলেন চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটসম্যান কেদার যাদব।

রোববার মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ফিল্ডিং করার সময় বাউন্ডারির কাছে ওভার থ্রো বাঁচাতে গিয়ে বিপজ্জনকভাবে মাটিতে আছড়ে পড়েন কেদার। এরপরই বাঁ-কাঁধে হাত চেপে মাঠ ছেড়েছিলেন ভারতের বিশ্বকাপ স্কোয়াডের মিডল-অর্ডারের অন্যতম এই ব্যাটসম্যান। ইনিংসের ১৪তম ওভারে মাঠ ছাড়ার পর আর ফিল্ডিংয়ে ফিরতে পারেননি কেদার।

সোমবার কেদারের কাঁধের এক্স-রে করার কথা রয়েছে। এরপর তার চোট নিয়ে বিবৃতি দেবে ফ্র্যাঞ্চাইজি চেন্নাই।

পোস্ট ম্যাচ কনফারেন্সে সিএসকে’র পক্ষ থেকে কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, ‘কেদারের কাঁধের চোটের প্রকৃতি দেখে মনে করা হচ্ছে তার অন্তত সাময়িক বিশ্রাম প্রয়োজন। আশা করি চোট গুরুতর নয়।’

চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া না হলেও চোটের পর ফিজিওকে নিয়ে মাঠ ছাড়ার ছবি দেখে মনে করা হচ্ছে আইপিএলের প্লে-অফ পর্বে অনিশ্চিত কেদার। মুম্বাই মিরর বলছে, কেদারের আইপিএল শেষ। সঙ্গে তার বিশ্বকাপও কী শেষ? এমন প্রশ্নও ছুড়েছে পত্রিকাটি।

চেন্নাইয়ের সঙ্গে বিশ্বকাপের আগে কেদারের চোট ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে। ভারতীয় দলে ছয় নম্বরে যোগ্য ব্যাটসম্যান কেদার যাদব, সেইসঙ্গে ওয়ানডে ক্রিকেটে দলের হয়ে পার্টটাইম স্পিনার হিসেবেও বেশ সফল তিনি।

বিশ্বকাপ শুরুর একমাসেরও কম সময় বাকি। এর মাঝে ২২মে ইংল্যান্ডের বিমান ধরার আগে কেদারের চোট, দলের সেরা কম্বিনেশনে ধাক্কা দিল কিনা তা নিয়েই আলোচনা ভারতের ক্রিকেট মহলে।

Tags: বিশ্বকাপ-২০১৯ভারতীয় ক্রিকেটলিড স্পোর্টস
Previous Post

পায়ে রশি বেঁধে ভৈরব নদে ডুবিয়ে দিয়েছিল আরাফাতকে

Next Post

দৈনিক যুগের চিন্তার ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

Next Post
করোনা

দৈনিক যুগের চিন্তার ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

শ্রীলঙ্কা ট্র্যাজেডি: স্থগিত সার্ক ফিল্ম ফেস্টিভালের ৯ম আসর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT