চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদ সদস্য হিসেবে শপথ বিষয়ে মির্জা ফখরুলের হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 অপরাহ্ন 26, এপ্রিল 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি ভাঙার অপকৌশল বাস্তবায়নের পথে সরকারি চাপে বিএনপির সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা শপথ নিয়েছেন বা নিতে যাচ্ছেন তাদেরকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন দলটির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, দলের সিদ্ধান্তকে ভঙ্গ করে অপরাধ করেছেন, গর্হিত কাজ করেছেন। ক্ষমা পাবেন না।  তার জন্য সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার জাতীয়তাবাদী মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধার্ঘ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, মহিলা দলের নবগঠিত কমিটির সভাপতি (আফরোজা আব্বাস), সাধারণ সম্পাদক (সুলতানা আহমদ) এর নেতৃত্বে আজ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজকে বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করার শপথ নিয়েছেন এবং গণতন্ত্রের সংগ্রামকে বেগবান করতে তারা ঐক্যবদ্ধ।

বিএনপির অন্য সংসদ সদরাও কি শপথ নেবে, এমন প্রশ্নে ফখরুল বলেন, একজন  শপথ নিয়েছেন। বাকিরা কী করবেন তাতো জানি না। কিন্তু আমাদের দলীয় সিদ্ধান্ত সংসদে অংশ গ্রহণ না করার।  দলের সিদ্ধান্ত ভঙ্গ করলে দল যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

বিএনপি মহাসচিব বলেন, অতীতেও বিএনপি ভাঙার অপকৌশল চলেছে।  তাছাড়া অনেক দল সেভাবে সরকারি অপকৌশলে ভেঙেছেও। কিন্তু বিএনপিকে ভাঙতে পারেনি।  বিএনপি বারবার স্বমহিমায় জনগণের কাছে ফিরে এসেছে।  সরকারের সব সময় চাপ থাকে, সরকার এসেই এটা করে।

বিএনপি চেয়ারপার্সনের কারামুক্তির ব্যাপারে বড় কী কর্মসূচি রয়েছে, এমন প্রশ্নে তিনি বলেন, আমরা সব সময় সংগ্রামে আছি।  এটি ধীরে ধীরে বড় হবে।

Tags: ফখরুলবিএনপিসংসদ সদস্য
Previous Post

‘এসো রোবট বানাই’-এর স্টুডিও রাউন্ড শুরু

Next Post

যুক্তরাষ্ট্রের উপরে দায় চাপালেন কিম

Next Post

যুক্তরাষ্ট্রের উপরে দায় চাপালেন কিম

শমীর আচরণে বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নিন্দা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT