চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ স্কোয়াডে ‘চমকে দেয়া’ ৫-এ মোসাদ্দেক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 অপরাহ্ন 25, এপ্রিল 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দশ দল তাদের সেরা ১৫ জনকে নিয়েই যাচ্ছে বিশ্বকাপে। বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষিতদেরই জায়গা হয়েছে স্কোয়াডে। কিছু কিছু ক্ষেত্রে দল নির্বাচনে চমকও রেখেছেন নির্বাচকরা। কারা ছিলেন সেই চমক? জানাচ্ছে আইসিসির ওয়েবসাইট।

মোসাদ্দেক হোসেন (বাংলাদেশ)
২৩ বছর বয়সী টাইগার অলরাউন্ডার শেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ সালে, এশিয়া কাপে। বিশ্বকাপ দলে মোসাদ্দেক হোসেনের নাম তাই কিছুটা হলেও চমক জাগানো। কী বিবেচনায় বিশ্বকাপ দলে মোসাদ্দেক? এই যুক্তিতে ঘরোয়া ক্রিকেটে তার ফর্মটাই সবার সামনে তুলে ধরেছেন নির্বাচকরা। ৪৮.৮০ গড়ে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ৪৮৮ রান করেছেন, সঙ্গে আবাহনীকে আসর সেরা করতে বল হাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। এই বোলিংটা মোসাদ্দেককে বিশ্বকাপে জায়গা করে দিতে রেখেছে বিশেষ অবদান। ইংল্যান্ডের মাটিতে এ অলরাউন্ডারের অফস্পিন দলকে বিশেষ সুবিধা দেবে বলেই আস্থা রাখা হয়েছে।

বিজয় শঙ্কর (ভারত)
বিশ্বকাপে ভারতের হয়ে চারনম্বর পজিশনের মতো গুরুত্বপূর্ণ স্থানে ব্যাট করতে হবে বিজয়কে। সম্বল বলতে গত অক্টোবরে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের অভিজ্ঞতা। সেই সিরিজে দারুণ পারফরম্যান্সে নির্বাচকদের নজর কেড়েছেন, পেছনে ফেলেছেন আম্বাতি রাইডুর মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে। ভারতীয় নির্বাচকদের চোখে বিজয়ের ক্ষমতা ‘ত্রিমাত্রিক’ -যিনি ব্যাটিংয়ের পাশাপাশি বল ও ফিল্ডিংয়েও সমানতালে দুর্দান্ত।

টম ব্লান্ডেল (নিউজিল্যান্ড)
সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসদের স্কোয়াডে আলাদাভাবে নজর কেড়েছে টম ব্লান্ডেল নামটি। দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকলেও এখনো ওয়ানডে অভিষেক হয়নি তার। এরপরও বিশ্বকাপের মতো বড় আসরে ব্লান্ডেল জায়গা পেয়েছেন, মূলত ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে। এ জায়গায় টিম সেইফার্ট নির্বাচকদের প্রথম পছন্দ থাকলেও সেইফার্টের চোটই কপাল খুলে দিয়েছে ব্লান্ডেলের।

হামিদ হাসান (আফগানিস্তান)
এক চোটের কারণে ২০১৬ সাল থেকে জাতীয় দলের বাইরে হামিদ। তারপর সোজা বিশ্বকাপ স্কোয়াডে। ৩১ বছর বয়সী এই পেসারের সামর্থ্য আর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন না থাকলেও চোট নিয়ে এখনো ভাবনায় আফগান নির্বাচকরা। ৩২ ম্যাচে ৫৬ উইকেট নিয়ে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হামিদ। সম্পূর্ণ সুস্থ হয়ে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ঠিকই, নির্বাচকরা সতর্কতার সঙ্গে পরিস্থিতির দিকে নজর রাখছেন।

মিলিন্দা শ্রীবর্ধনে (শ্রীলঙ্কা)
এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে শ্রীলঙ্কার দলটি। চমক অধিনায়ক নির্বাচনে। ২০১৬ সালে শেষ ওয়ানডে খেলা দিমুথ করুনারত্নে হয়েছেন লঙ্কান দলপতি। চমক হয়ে এসেছে শ্রীবর্ধনের নামটিও। ২০১৭ সালে সবশেষ ওয়ানডে খেলেছেন, ২৬ ম্যাচে ৫১৩ রান করা এই খেলোয়াড়ের গড় মাত্র ২৩.৩১। তবে কেবল ব্যাট নয়, বলটাও ভালো জানেন বলে বিশ্বকাপ দলে ঢুকে গেছেন শ্রীবর্ধনে।

Tags: বিশ্বকাপ-২০১৯মোসাদ্দেকলিড স্পোর্টস
Previous Post

শমী কায়সারকে ডিআরইউ’র ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

Next Post

সরকারি চাকরি: বয়সসীমা ৩৫ এর প্রস্তাব সংসদে প্রত্যাখ্যান

Next Post
সংসদ অধিবেশন

সরকারি চাকরি: বয়সসীমা ৩৫ এর প্রস্তাব সংসদে প্রত্যাখ্যান

শ্রীলঙ্কায় হামলাকারীদের ছবি প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT