চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অ্যাভেঞ্জার্স’-এর মুখোমুখি বাংলাদেশি ‘আলফা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 25, এপ্রিল 2019
in বিনোদন
A A

সারা বিশ্বজুড়েই অ্যাভেঞ্জার্স উন্মাদনা! গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে শুক্রবার (২৬ এপ্রিল) বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। আর একই দিনে মুক্তি পেতে যাচ্ছে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর তৃতীয় ছবি ‘আলফা’। ইমপ্রেস টেলিফিল্ম-এর প্রযোজনায় ছবিটি রাজধানীর তিনটি প্রেক্ষাগৃহে ও চট্টগ্রামের মিনিপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে।

এমন তথ্যই চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ইমপ্রেস টেলিফিল্মের কনসালটেন্ট (ফিল্ম) আবু শাহেদ ইমন। তিনি জানান, ‘আলফা’ মোট চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। রাজধানীতে বসুন্ধরায় স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্স ও শ্যামলী সিনেমায় মুক্তি পাচ্ছে ছবিটি। ঢাকার বাইরে ছবিটি মুক্তি পাচ্ছে চট্টগ্রাম মিনিপ্লেক্সে।

মুক্তির দুদিন আগেই মার্ভেল স্টুডিওর বহুল প্রতীক্ষিত এই ছবির প্রথম দিনের টিকেট বিক্রি ফুরিয়েছে। উপমহাদেশেও ‘অ্যাভেঞ্জার্স’-এর জোয়ার। ভারতে টিকেটের জন্য দর্শকের হাহাকারের খবরও সোশাল মিডিয়ার তরফে কারো অজানা নয়। এদিকে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর টিকেটের জন্য বসুন্ধরা সিনেপ্লেক্সে রীতিমত হাহাকার! অনেকে অগ্রীম টিকেটও পাননি।

তাহলে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর সময়ে ‘আলফা’ মুক্তি দেয়ার সিদ্ধান্ত কি ঠিক হলো? এমন প্রশ্নে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেসের তরফে জানানো হয়, ‘অ্যাভেঞ্জার্স’-এর দর্শক আর ‘আলফা’র দর্শক পুরোপুরি আলাদা। কিংবা যারা নাসির উদ্দিন ইউসুফের ছবিটি দেখার তারা ‘অ্যাভেঞ্জার্স’ দেখেও ‘আলফা’ দেখবেন।

তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘আলফা’ চলচ্চিত্রের কাহিনি। এখানে ফুটে উঠবে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন।

ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনয়শিল্পী আলমগীর কবির ও দোয়েল ম্যাশ। এ ছাড়াও পরিচিত মুখ হিসেবে দেখা যাবে প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। ছবিতে অভিনয় করেছেন হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা। প্রধান চরিত্রদের ছাড়া অন্যান্য অভিনয় শিল্পদের নির্বাচন করা হয়েছে অডিশনের মাধ্যমে। বেশির ভাগই মঞ্চ থেকে এসেছেন বলে জানিয়েছেন নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। সম্পাদনায় আছেন ক্যাথরিন মাসুদ। ছবির কার্যনির্বাহী প্রযোজক হিসেবে আছেন এশা ইউসুফ।

Tags: অ্যাভেঞ্জার্সআবু শাহেদ ইমনআলফাআলমগীর কবীরইমপ্রেস টেলিফিল্মইশরাত নিশাতএটিএম শামসুজ্জামানএশা ইউসুফক্যাথরিন মাসুদদোয়েল ম্যাশনাসির উদ্দিন ইউসুফমোস্তাফিজ নূর ইমরানলিড বিনোদনহীরা চৌধুরী
Previous Post

সবুজ পতাকা উড়িয়ে ‘বনলতা এক্সপ্রেস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post

কৃষককে শুঁড় দিয়ে উপরে তুলে ফেলে দিল হাতি!

Next Post

কৃষককে শুঁড় দিয়ে উপরে তুলে ফেলে দিল হাতি!

ঢাকায় ‘অ্যাভেঞ্জার্স’-এর অগ্রিম টিকেটের জন্য হাহাকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT