চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে স্ত্রীর হাতে সাবেক মুখ্যমন্ত্রীর পুত্র খুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 অপরাহ্ন 24, এপ্রিল 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এন ডি তিওয়ারি পুত্র রোহিত তিওয়ারির হত্যার ঘটনায় তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপূর্বা শুক্লা তিওয়ারিকে দক্ষিণ দিল্লির বাসা থেকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। অপূর্বাই তার স্বামীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে জিজ্ঞাসাবাদ শেষে জানিয়েছে পুলিশ।

রোহিত তিওয়ারির মৃত্যুর এক সপ্তাহ পর বুধবার পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রীর পুত্রের মৃত্যুর পর রোহিত তিওয়ারির স্ত্রী অপূর্বা শুক্লা তিওয়ারিকে তিনদিন ধরে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ এ চাঞ্চল্যকর তথ্য দিলো।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক তদন্তে রোহিত তিওয়ারির মৃত্যু হৃদরোগে হয়েছে বলে মনে করা হলেও পরে গোয়েন্দাদের সন্দেহ হয়। অপূর্বাকে জিজ্ঞাসাবাদের পর স্বামী রোহিত তিওয়ারিরকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকার করেছেন।

দিল্লি পুলিশের পদস্থ কর্তা রাজীব রঞ্জন বলেন, ‘অপূর্বা শুক্লা তিওয়ারি নিজের দোষ স্বীকারে করে জানিয়েছেন, তার এবং রোহিত তিওয়ারির বিবাহিত জীবন মোটেই সুখকর ছিল না। তিনি এই কথাও জানান যে তার সমস্ত আশা ও স্বপ্ন শেষ করে দিয়েছিলেন তার স্বামী। ওই দিন তাদের দুজনের মধ্যে ভয়ানক ঝামেলা হয়। সেই ঝামেলা তারপর হাতাহাতিতে পৌঁছে যায়। ওই সময়ই অপূর্বা শুক্লা তিওয়ারি তার স্বামীর মুখে বালিশ চেপে ধরেন। ওই সময় মদ্যপান করছিলেন রোহিত তিওয়ারি। তাই তিনি বাধা দেয়ার অবস্থায় ছিলেন না।’

তার নিজের ঘরেই রাত একটা নাগাদ হত্যা করা হয় রোহিত তিওয়ারিকে। তারপর অপূর্বা শুক্লা তিওয়ারি তার স্বামী-হত্যার সমস্ত প্রমাণ নষ্ট করে দেন। অপূর্বা শুক্লা তিওয়ারি পেশায় একজন উকিল।

ওই পুলিশকর্তাই জানান, রোহিত তিওয়ারি তার এক আত্মীর সঙ্গে মদ্যপান করেছিলেন। তার ইনসমনিয়া থাকার জন্য তাকে পরদিন সকালেও কেউ ডেকে তোলেননি ঘুম থেকে। বিকেল চারটার দিকে একজন খেয়াল করেন রোহিতের নাক দিয়ে রক্ত পড়ছে। ওই সময় বাড়িতে ছিলেন রোহিতের স্ত্রী অপূর্বাও। সেইসময়ই রোহিতের মা উজ্জ্বলা তিওয়ারি নিজের চিকিৎসার জন্য ছিলেন হাসপাতালে।

কয়েক বছর আগে পর্যন্ত নিয়মিত খবরে থাকতেন রোহিত। একটা সময় তিনি দাবি করেন এন ডি তিওয়ারি তার বাবা। এই দাবির স্বপক্ষে টানা ৬ বছর আইনি লড়াই করেছেন তিনি। ২০১২ সালে নেতার ডিএনএ পরীক্ষার দাবি তোলেন রোহিত। কিন্তু উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী প্রথমে রাজি হননি। শেষমেশ অবশ্য ডিএনএ পরীক্ষায় রাজি হন তিনি। ২০১৪ সালে দিল্লি হাইকোর্ট রোহিতকে এন ডি তিওয়ারির ছেলে বলে স্বীকৃতি দেয়।

Previous Post

সালেহ আহমেদের সাদামাটা বিদায়

Next Post

বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাচ্ছে ওরা

Next Post

বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাচ্ছে ওরা

চিরনিদ্রায় শায়িত শিশু জায়ান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT