চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগারে থাকা বিদেশি বন্দীদের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 20, এপ্রিল 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

বিভিন্ন দেশের ৪৯৫ জন নাগরিক বর্তমানে কারাগারে বন্দী আছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, এদের মধ্যে ৮৬ জন মুক্ত হলেও কোনো দেশ তাদেরকে নিতে রাজি হয়নি, ফলে অনেকটা বাধ্য হয়েই তারা জেলখানায় আছেন।

শনিবার দুপুরে রাজধানীর সোনারগাঁ হোটেলে আয়োজিত ‘কমবেটিং ট্র্যাফিকিং: রিপেট্রিয়েশন অব ভিকটিমস অব ট্র্যাফিকিং’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি এমন তথ্য জানান।

সেমিনারটির আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীজুড়ে যুগ যুগ ধরে জোর করে মানব পাচারের ইতিহাস রয়েছে। তবে বাংলাদেশ থেকে এখন জোর করে নয়, প্রলুব্ধ করে বিদেশে নিয়ে যাচ্ছে। এতে তারা ভুক্তভোগী  হচ্ছে, অনেকে বিভিন্ন দেশে আটকে আছে।

বাংলাদেশের জেলখানায়ও ৪৯৫ জন বিদেশি আটকে আছে জানিয়ে তিনি বলেন: এদের মধ্যে ৫৭ জন অপরাধী। ৮৬ জন মুক্ত হলেও তাদেরকে কোন দেশ নিতে আসছে না, ফলে বাধ্য হয়েই তারা জেলখানায় বন্দী আছে।

রোহিঙ্গা জনগোষ্ঠীদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ব্রিটিশ আমল থেকেই রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের জোরপূর্বক এ অঞ্চলে পাঠানো হচ্ছে। বর্তমানে ১১ লাখের মতো রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে রয়েছে। তাদের জন্য অন্যতম চ্যালেঞ্জ বেঁচে থাকা।

‘২০১৫ সালে নৌকা দিয়ে বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছিলো, যে ঘটনাটি অনেক আলোড়ন সৃষ্টি করেছিলো। তখনকার বেশিরভাগই ছিলেন রোহিঙ্গা নাগরিক। এখনো যারা নৌপথে বিদেশ যাওয়ার চেষ্টা করছে তাদের ৮০ ভাগই রোহিঙ্গা জনগোষ্ঠী।’

ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কারণে মানব পাচার হয় মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষ পাচার করা হয়। তবে এখন প্রলোভিত হওয়া মানুষদের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। আমরা এখন একটি ভালো জায়গায় আছি। অনেকে এখন বাংলাদেশে আসছে নিজেদের ভাগ্য বদলানোর জন্য। বাংলাদেশ থেকে মানব পাচারের ফিগার অনেক কমেছে।

তিনি আরো বলেন, দেশের প্রতিটি জেলায় পানব পাচার রোধে পুলিশের কমিটি রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সার্বক্ষণিক নজরদারি করা হয়। এছাড়া, বর্ডার এলাকায় বিজিবি ও কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

ভারতের আদালত থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বাদল ফরাজিকে বাংলাদেশে আনা হলেও তিনি কারাগারে বন্দী আছেন।

এ বিষয়ে মন্ত্রী বলেন, বাদল ফরাজির বিষয়টা নিয়ে একটি জটিলতা আছে। এখন একটাই পথ খোলা  রাষ্ট্রপতি যদি তাকে নির্দোষ ঘোষণা করেন, তাহলেই সে মুক্তি পাবে। কখনো যদি সেই সুযোগ আসে, রাষ্ট্রপতি যদি ক্ষমা করেন তাহলে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে।

এসময় আরো বক্তব্য দেন, আইওএম বাংলাদেশের প্রধান গিওরগি গিগাউরি, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, অ্যাটসেক ইন্ডিয়ার ন্যাশনাল কোঅর্ডিনেটর মানবেন্দ্র নাথ মন্ডল, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

Tags: স্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

এখনো নেইমার স্বপ্নে বিভোর রিয়াল

Next Post

‘হিজড়া আতঙ্ক’: পুনর্বাসন ও মানবাধিকারের প্রশ্ন

Next Post
হিজড়া

‘হিজড়া আতঙ্ক’: পুনর্বাসন ও মানবাধিকারের প্রশ্ন

নুসরাত হত্যা মামলা

নুসরাত হত্যা: আ.লীগ নেতা রুহুল আমিনসহ ৩ আসামি আদালতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT