চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিআইবি’র নতুন মহাপরিচালক জাফর ওয়াজেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:38 অপরাহ্ন 17, এপ্রিল 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক, কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক জাফর ওয়াজেদ। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আলেয়া মেহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি) আইন, ২০১৮’ এর ৯(২) ধারা অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পিআইবির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত ২৮ ফেব্রুয়ারি সিনিয়র সাংবাদিক মো. শাহ আলমগীর মৃত্যুবরণ করলে পিআইবি’র মহাপরিচালক পদটি শূন্য হয়। রাষ্ট্রপতির অনুমোদনের মধ্য দিয়ে তার স্থলাভিষিক্ত হলেন জাফর ওয়াজেদ।

এছাড়া রাষ্ট্রপতি ‍পিআইবির চেয়ারম্যান হিসেবে অনুমোদন দিয়েছেন সাংবাদিক আবেদ খানকে। গতকাল রাষ্ট্রপতি এই দুটি পদে অনুমোদন দেন।

জাফর ওয়াজেদ বাংলাদেশের ছাত্র আন্দোলন ও ডাকসুর এনসাইক্লোপিডিয়া বলে খ্যাত সাবেক ছাত্রনেতা, ডাকসুর দুইবারের নির্বাচিত সাহিত্য সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক নেতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ তিনি দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার, বাংলাবাজার পত্রিকার চিফ রিপোর্টার, দৈনিক মুক্তকন্ঠের চিফ রিপোর্টার হিসেবে দায়িত্বপালন করেন। সাংবাদিক জাফর ওয়াজেদ কুমিল্লা জেলার দাউদকান্দিতে জন্মগ্রহণ করেন।

Tags: পিআইবিপিআইবি’র মহাপরিচালক
Previous Post

মৌসুমে শেষেই হারিয়ে যাবে আয়াক্সের ভবিষ্যৎ?

Next Post

২০ এপ্রিল শবে বরাতের দাবীতে রিট করার অনুমতি মেলেনি

Next Post

২০ এপ্রিল শবে বরাতের দাবীতে রিট করার অনুমতি মেলেনি

আলোচিত আর্চারকে ছাড়াই ইংল্যান্ডের বিশ্বকাপ দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT