চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান্নায় ভেঙে পড়লেন তাসকিন

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
4:14 অপরাহ্ন 16, এপ্রিল 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

শের-ই-বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে নির্বাচকরা যখন বিশ্বকাপের দল ঘোষণা করছেন, তাসকিন আহমেদ তখন পাশের একাডেমি ভবনে। স্বপ্নের বিশ্বকাপ দলে নিজের নাম না দেখে বড়সড় ধাক্কাই খেয়েছেন এ পেসার। আবেগ লুকিয়ে রাখতে পারেননি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেঁদেছেন। অশ্রুজল মুছতে মুছতে জানিয়েছেন, চেষ্টা চালিয়ে যাবেন সাধ্যমতো, ‘আমার কিছু বলার নেই। তারা যা ভালো মনে করেছে তাই করেছে। এই আড়াই মাস আমি যা কষ্ট করেছি তা আগে কখনও করিনি।’

‘আমি আমার কাজ করে যাব। সবাই তো ভালোই (দল নির্বাচন) চায়, খারাপ চায় না কেউ। সামনে আরও সুযোগ আছে। চেষ্টা চালিয়ে যাব সামনে সুপার লিগ ভালো করে খেলার। যেটা ভালো মনে করেছে ওটাই করেছে। সবাই দোয়া করবেন, আমি চেষ্টা করে যাব।’

বিশ্বকাপের আগে বাংলাদেশ দল হয়ে পড়েছে চোটজর্জর। গোড়ালির চোটে পড়েছেন মোস্তাফিজুর রহমান। কিছুটা চোট আছে সাইফউদ্দিনের। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স বিবেচনায় এনে দলে পরিবর্তন করার সুযোগ আছে। আপাতত সেদিকেই তাকিয়ে থাকতে হবে তাসকিনকে।

বিশ্বকাপ দলে তাসকিনকে না রাখার কারণ হিসেবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সামন এনেছেন চোট পরবর্তী ফিটনেসের ঘাটতিকে। ফিট হয়ে ফর্ম ফিরে পেলে তাকে বিবেচনা করার সুযোগ আছে, যেহেতু ২২মে পর্যন্ত দলে পরিবর্তন আনার সুযোগ রয়েছে।

‘তাসকিন কিন্তু ২০১৭ সালের ২২ অক্টোবর সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে। পরে লম্বা বিরতি। নিউজিল্যান্ড সফরের জন্য চিন্তা করেছি, আবার চোটে পড়েছে। এখন পর্যন্ত পুরোপুরি ফিট না, ফিজিও রিপোর্ট অনুযায়ী। তাসকিনকে স্কিল ফিট হিসেবে চাচ্ছিলাম। একটা ম্যাচ খেলেছে লিগে, তবে ফিটনেস আপ টু দ্য মার্ক না। যেহেতু সময় আছে, যদি ফিট হয়ে যায় দরকার হলে ব্যাকআপ হিসেবে আমরা রাখব।’ মিনহাজুল আবেদিন বললেন এভাবেই।

গত ১ ফেব্রুয়ারি বিপিএলে সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় গোড়ালিতে চোট পান তাসকিন। ছিঁড়ে যায় লিগামেন্ট। বিপিএলে দুর্দান্ত ছন্দে থাকা এ পেসার ছিটকে যান নিউজিল্যান্ড সফরের দল থেকে।

গোড়ালির চোটে আড়াই মাস মাঠের বাইরে থাকার পর প্রিমিয়ার লিগে ফিরে প্রচুর শর্ট বল করেন তাসকিন। লেন্থ দুর্বল হওয়ায় গতির ফায়দা নেয় প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। লো-স্কোরিং ম্যাচে খরুচে বোলিংয়ের পর প্রশ্ন ওঠে তার ম্যাচ ফিটনেস নিয়েই। ৫ ওভারে দেন ৩৬ রান। পরের ম্যাচে তাকে একাদশেই রাখেনি শিরোপা জয়ের পথে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রত্যাবর্তনের ম্যাচে তাসকিন নির্বাচকদের সন্তুষ্ট করতে না পারলেও তার পথ একেবারেই বন্ধ হয়ে যায়নি!

Tags: তাসকিনবাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
Previous Post

সিলগালা হবে বিজিএমইএ ভবন

Next Post

মালামাল সরিয়ে নিচ্ছে বিজিএমইএ

Next Post

মালামাল সরিয়ে নিচ্ছে বিজিএমইএ

ট্রাফিক ই-প্রসিকিউশন সেবায় কাজ করবে বাংলালিংক ও ডিএমপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT