চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিটি বিভাগে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করার পদক্ষেপ নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:17 অপরাহ্ন 16, এপ্রিল 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রতি বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করার পদক্ষেপ নেয়া হয়েছে।  এছাড়া বাংলাদেশে প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আমরা করেছিলাম। চিকিৎসা সেবা উন্নত করার লক্ষ্যে মেডিক্যাল কলেজ তৈরির ক্ষেত্রে শিক্ষার মান বিবেচনা করে মানসম্মত রেখে সেভাবে তৈরি করতে হবে’।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ও জাতীয় পুষ্টি সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের চিকিৎসা সেবার প্রতি আরও যত্নবান হতে হবে। পাশাপাশি বিশেষায়িত নার্স এর ব্যাপারে গুরুত্ব দিতে হবে। এর জন্য বিশেষায়িত ট্রেনিং করানোর ব্যবস্থা করেছি আমরা।

তিনি আরও বলেন, বিদেশি ওষুধের পাশাপাশি দেশজ ওষুধের ব্যাপারে যত্নবান হতে হবে। ভেষজ জিনিসের চাহিদা বাড়ার সাথে সাথে আয়ুর্বেদ, ইউনানি এবং ভেষজ চিকিৎসা সেবার প্রতি গুরুত্ব দিতে হবে।

বর্তমানে বাংলাদেশের গড় আয়ু বাড়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা মাতৃমৃত্যু হার কমাতে পেরেছি। একটি শিশুও না খেয়ে থাকে না।  চিকিৎসা সেবায় আমরা কমিউনিউনিটি ক্লিনিকের ধারণা নিয়ে এসেছি, আমরা ৩০ প্রকার ওষুধ বিনামূল্যে দিচ্ছি, মাতৃকালীন ভাতা দিচ্ছি।

চিকিৎসাখাতে ডিজিটাল সুবিধার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। আমরা অনলাইনে স্বাস্থ্য বাতায়ন তৈরি করেছি, ওয়েব ক্যামেরার মাধ্যমে স্বাস্থ্য সেবা নেওয়ার ব্যবস্থা করেছি। টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। হঠাৎ কিডনি, ক্যান্সার দেখা দিচ্ছে। তাই লাইফস্টাইলে সচেতনা দরকার। শুধু রাজধানী না সমগ্র বাংলাদেশে স্বাস্থ্য সেবা দেয়ার জন্য কাজ করছি।

অটিজম ও প্রতিবন্ধীদের সেবা দানের বিষয়ে তিনি বলেন, আমরা এরই মধ্যে প্রতিবন্ধী পরিবারকে আর্থিক ভাতা দিচ্ছি। অটিজম ব্যপারে সচেতনতার জন্য তাদের ট্রেনিং এর ব্যবস্থা করছি।  

এবারের সেবা সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ‘স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার।’  স্বাস্থ্যসেবা সপ্তাহের কার্যক্রম আগামী ২০ এপ্রিল পর্যন্ত চলবে।

Tags: জাতীয় পুষ্টি সেবা সপ্তাহপ্রধানমন্ত্রী শেখ হাসিনামেডিকেল বিশ্ববিদ্যালয়
Previous Post

জয়ার ‘কণ্ঠ’র প্রচারণায় বলিউডের ঋষি কাপুর

Next Post

‘ইউনুস’ আসছে চ্যানেল আইতে

Next Post

'ইউনুস' আসছে চ্যানেল আইতে

মালামাল সরাতে বিকেল পর্যন্ত সময় চায় বিজিএমইএ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT