চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্তমান ‘এলআরবি’ নিয়ে আইয়ুব বাচ্চুর পরিবারের আপত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:43 অপরাহ্ন 15, এপ্রিল 2019
in বিনোদন
A A

বদলে গেল লিজেন্ডারি ব্যান্ড এলআরবি’র নাম। নতুন নাম ‘বালাম অ্যান্ড দ্য লিগাসি’।

এই প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে ব্যান্ড ম্যানেজার শামীম আহমেদ বলেন, ‘আইয়ুব বাচ্চুর পরিবার চাচ্ছে, আমরা এলআরবি কনটিনিউ না করি। আমরা তার পরিবারের প্রতি সম্মান রেখেই এলআরবি রাখছি না। আমরা যেহেতু উনাকে হৃদয় থেকে মুছতে পারবো না। তাই উনার সম্মান রাখতে যা যা করার সবই করবো। উনার পরিবার বাধা না দিলে উনার গানগুলো করবো।’

গত ৫ এপ্রিল ২০১৯ রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে পুনর্গঠিত ব্যান্ড এলআরবির নতুন লাইন আপ ঘোষণা করা হয় এতে কণ্ঠশিল্পী বালামকে মূল ভোকাল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। নতুন লাইনআপে ব্যান্ডের সকল সদস্য সেখানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বালামসহ ব্যান্ডের সকল সদস্যরা বলেন — এলআরবি ব্যান্ডের প্রাণপুরুষ আইয়ুব বাচ্চু প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান রেখে তার স্মৃতিকে অম্লান রাখতে আমাদের সকলের প্রাণ প্রিয় ব্যান্ডকে বাঁচিয়ে রাখার জন্য এই প্রয়াস।

তারা আরো বলেন আইয়ুব বাচ্চুর রিপ্লেসমেন্ট কখনোই সম্ভব নয়। আমরা আমাদের এবি অ্যান্ড এলআরবির গানগুলো কে বাঁচিয়ে রাখার জন্য এবং নতুন প্রজন্ম ও পরবর্তী প্রজন্মের কাছে গানগুলোকে আগের মতই পৌঁছে দিতে আমরা এই সময়ের জনপ্রিয় শিল্পী বালাম কে লাইনআপে ফ্রন্ট ম্যান হিসাবে গিটার এবং ভয়েজ এ নিয়ে আসি।

কিন্তু প্রয়াত আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা এলআরবি নামটি ব্যবহার না করার জন্য আমাদের কাছে বিশেষ অনুরোধ জানান।

এলআরবি ব্যান্ড এর সদস্যরা বলেন, ‘বিষয়টি আমাদের কাছে অনেক আবেগপ্রবণ আমরা বসকে এবং এলআরবি কে অনেক ভালোবাসি আমরা বসের সম্মান রক্ষার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে কখনো পিছপা হইনি এবং হবো না।’

পরিবারে সদস্যদের অনুরোধের প্রতি সম্মান দেখিয়ে নব গঠিত এলআরবি ব্যান্ডের সদস্যরা এলআরবি নামটি পরিবর্তন করে ব্যান্ডের নাম ‘বালাম অ্যান্ড দ্য লিগাসি’ নামে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

তারা বলেন –মনে পড়ছে বসের সেই বিখ্যাত উক্তি ‘দ্য শো মাস্ট গো অন।’ তাই আমরা জোর দিয়ে বলছি, ‘দ্য লিগাসি মাস্ট গো অন।’

এখন থেকে এলআরবি ‘বালাম অ্যান্ড দ্য লিগাসি’ ব্যান্ড সদস্যদের নামে নতুন করে মঞ্চ মাতাতে দেখা যাবে।

Tags: এলআরবিলিড বিনোদন
Previous Post

প্রধানমন্ত্রীর সঙ্গে নুসরাতের পরিবারের সাক্ষাত

Next Post

সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে মামলা

Next Post
ফেনী-মাদ্রাসা-সোনাগাজী থানার ওসি প্রত্যাহার

সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে মামলা

৩ হাজার ৯৫৪দিন পর উডসের শিরোপা হাতে ফেরা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT