চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকের সামনে আসছে আরিফের ‘প্যারাডাইস নেস্ট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 13, এপ্রিল 2019
in বিনোদন
A A

২০১৭ সালের শেষের দিকে পাখি নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন মডেল ফটোগ্রাফার আরিফ আহমেদ। তার চলচ্চিত্রের নাম ‘প্যারাডাইস নেস্ট’। গেল বছরে চলচ্চিত্রটি বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়। সম্প্রতি ইউটিউবে এসেছে চলচ্চিত্রটির টিজার।

কথা প্রসঙ্গে নির্মাতা জানালেন, শিগগির ‘প্যারাডাইস নেস্ট’ মুক্তির পরিকল্পনা করছেন তিনি। সেই লক্ষ্যেই ‘আরিফ আহমেদ ফিল্মস’-নামের ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার টিজার মুক্তি দিলেন।

নিজের ইউটিউব চ্যানেলের ব্র্যান্ডিংয়ের জন্যই কি আন্তর্জাতিকভাবে প্রশংসিত ‘প্যারাডাইস নেস্ট’ চলচ্চিত্রটি ‘আরিফ আহমেদ ফিল্মস’ থেকে মুক্তির পরিকল্পনা? এমন প্রশ্নে কিছুটা চাপা ক্ষোভ ও কষ্টের কথা জানালেন নির্মাতা আরিফ।

তিনি বলেন, ‘প্যারাডাইস নেস্ট’ চলচ্চিত্রটি আমার পরিশ্রমের কাজ। টানা কয়েক মাস আমি শ্রম দিয়েছি। খুব পরিকল্পনা করে শুট করতে হয়েছে। ভেবেছিলাম, চলচ্চিত্রটি শুট করার পর পোস্ট-প্রোডাকশনে সহ-প্রযোজক পাবো। অনেকের কাছে গিয়েছি, কিন্তু সবাই খালি মুখেই ফিরিয়েছেন। শেষ পর্যন্ত নিজের টাকায় পুরো ছবির কাজ শেষ করি।

আরিফ আরো বলেন, ‘প্যারাডাইস নেস্ট’ স্বল্পদৈর্ঘ্য হলেও এই ছবিটি আমাকে অনেক বাস্তবতা শিখিয়েছে। সচরাচর ভালো কাজে যারা অ্যাপ্রিসিয়েট করেন তাদের কাছেও দেখলাম গ্ল্যামারের মূল্যই বেশি, পাখি নিয়ে তাদের খুব একটা ইন্টারেস্ট আমি পাইনি। আর এ কারণেই নিজের চ্যানেল থেকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।

পাখি নিয়ে নির্মিত আরিফ আহমেদের ‘প্যারাডাইস নেস্ট’-এর চরিত্র কেবল পাখি। এ পাখির নাম দুধরাজ। এক সময় হাতের কাছে দেখা মিললেও বাংলাদেশে এখন প্রায় বিরলপ্রজ। এর ইংরেজি নাম প্যারাডাইজ ফ্লাইকেচার। সেই পাখির জীবন বৈচিত্র্য নিয়েই দেশের জনপ্রিয় আলোকচিত্রী আরিফ আহমেদ নির্মাণ করেছেন এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

ইতালির একটি ফিল্ম ফেস্টিভাল ছাড়াও ‘প্যারাডাইজ নেস্ট’ দেখানো হয়েছে যুক্তরাষ্ট্রের মন্টানার মিসৌলার প্রেস্টেজিয়াস ফিল্ম ফেস্টিভালে। পাশের দেশ ভারতেও একাধিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ছবিটি।

‘প্যারাডাইস নেস্ট’-এর টিজার:

Tags: ইউটিউবচলচ্চিত্র উৎসবলিড বিনোদন
Previous Post

স্বামীকে আটকে গৃহবধূকে গণধর্ষণ, আটক ৬

Next Post

‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’

Next Post

‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’

নববর্ষে দেশবাসীকে কাদেরের শুভেচ্ছা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT