চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঘাইছড়িতে ইউপিডিএফের সমন্বয়ক নতুনজয় চাকমা আটক

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
3:33 অপরাহ্ন 10, এপ্রিল 2019
in জনপদ, রাঙ্গামাটি
A A

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নয় মাইল এলাকায় সংঘটিত বহুল আলোচিত হত্যাকাণ্ডে অভিযুক্ত একজনকে যৌথবাহিনী গ্রেফতার করেছে। মঙ্গলবার গভীর রাতে যৌথবাহিনীর একটি দল বাঘাইছড়ি উপজেলার মাচালং, গলাকাটা এলাকায় অভিযান চালিয়ে নতুন জয় চাকমা (৪০) নামে ইউপিডিএফ (প্রসিত বিকাশ গ্রুপ) এর একজন সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল মঞ্জুর জানান, গ্রেফতারকৃত সন্ত্রাসী নতুন জয়চাকমা ইউপিডিএফ (মূল) দলের বাঘাইহাট এলাকার অন্যতম সমন্বয়ক হিসেবে কাজ করতেন এবং তার বিরুদ্ধে বাঘাইহাট এলাকায় সংগঠিত আলোচিত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ২২ এমএম পিস্তল এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি জানান, আটক নতুন জয়চাকমার বিরুদ্ধে সাজেক থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য যে, গত ১৮ মার্চ ২০১৯ তারিখ বাঘাইছড়ি উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে নির্বাচনী সামগ্রী নিয়ে যাওয়ার সময় নয় মাইল নামক এলাকায় দুটি চাদের গাড়ির ওপর সন্ত্রাসীরা অতর্কিত গুলি বর্ষণ করলে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন এবং ১৮ জন আহত হয়।

ঐ হত্যাকাণ্ডের প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনী দৃষ্কৃতিকারীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু করেছে এবং এরই ধারাবাহিকতায় আজ ইউপিডিএফ (মূল) এর এই সন্ত্রাসীকে গ্রেফতার করা হলো। গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং অন্যান্য সন্ত্রাসীদেরও গ্রেফতারে চলমান সাড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

Tags: বাঘাইছড়িসাঁড়াশি অভিযান
Previous Post

টেকসই উন্নয়নে অধিকতর গবেষণা চান প্রধানমন্ত্রী

Next Post

পদ্মা সেতুর দেড় কিলোমিটার দৃশ্যমান

Next Post
পদ্মা সেতু-দশম স্প্যান দৃশ্যমান

পদ্মা সেতুর দেড় কিলোমিটার দৃশ্যমান

টানা তৃতীয়বার উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কোহলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT