চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারে টেলি সামাদের একমাত্র ‘আক্ষেপ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 06, এপ্রিল 2019
in বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা টেলি সামাদ। সত্তরের দশক থেকে নিয়মিত কাজ করেছেন তিনি। মাঝখানে অল্প সময়ের বিরতি নিলেও ২০১৫ সালেও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বর্ণাঢ্য চলচ্চিত্র ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। পেয়েছেন হাজারো মানুষের ভালোবাসা।

ভাত দে, রঙিন রূপবান, অশিক্ষিত, গোলাপী এখন ট্রেনে, কেয়ামত থেকে কেয়ামতসহ বেশকিছু ছবিতে তার অভিনয় দাগ কেটে গেছে বাংলার দর্শকের মনে। অথচ চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে একটি ‘আক্ষেপ’ ছিলো এই অভিনেতার। মৃত্যুর কিছুদিন আগেও অকপটে সেই আক্ষেপের কথা বলে গেছেন তিনি!

কী সেই আক্ষেপ? ২০১৬ সালে চলচ্চিত্র পুরস্কারের একটি অনুষ্ঠানে নিজের আক্ষেপের কথা জানিয়েছিলেন টেলি সামাদ। অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেছিলেন, আমি প্রায় চার দশক ধরে চলচ্চিত্রের সঙ্গে জড়িত। এতগুলো বছরে আমি পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছি। প্রায় প্রত্যেকটি ছবিতে আমার অভিনয় প্রশংসিত ছিল। কিন্তু শেষ জীবনে এসে আমার একটাই আক্ষেপ, আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম না।

হ্যাঁ, বিস্মিত শোনালেও এটাই সত্যি। সত্তরের দশক থেকে চলতি দশকে পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করতে দেখা গেছে টেলি সামাদকে। কিন্তু পুরো ক্যারিয়ারে কোনো ছবির জন্য তার ভাগ্যে জুটেনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার! শেষ জীবনে এ বিষয়টি নিয়ে সুযোগ পেলেই ক্ষোভ প্রকাশ করতেন তিনি।

তার ভাষ্য ছিলো, আমার পুরো চলচ্চিত্র ক্যারিয়ারে আমি শুধু অভিনয়ের বলয়ে নিজেকে সীমাবদ্ধ রাখিনি। প্রযোজনা করেছি, প্রয়াত অভিনেতা দিলদারের সঙ্গে ছবিতে গানও গেয়েছি। এসবের প্রাপ্তি স্বরূপ বিভিন্ন পুরস্কার পেয়েছি। সেসব পুরস্কারে আমার ঘর ভর্তি হয়ে আছে। কিন্তু আজ পর্যন্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার কপালে জোটেনি।’

কিছুটা বিতৃষ্ণা নিয়ে বলতেন, এটা যেহেতু জাতীয় চলচ্চিত্র পর্যায়ের পুরস্কার সেহেতু আমার মনে হয় এটা অর্জন করতে হলে জাতে ওঠা লাগে। কবে যে জাতে উঠবো আর কবে এই পুরস্কারটা পাবো সেটা বোধহয় ঈশ্বর মালুম!

না। জীবিত অবস্থায় সেই সৌভাগ্যের দেখা পাননি টেলি সামাদ। ৭৪ বছর বয়সে শনিবার (৬ এপ্রিল) পৃথিবীর মায়া কাটিয়ে তিনি এখন অন্য ভুবনের বাসিন্দা।

Tags: অশিক্ষিতকেয়ামত থেকে কেয়ামতগোলাপী এখন ট্রেনেটেলি সামাদভাত দেরঙিন রূপবানলিড বিনোদন
Previous Post

পরিবেশ সুরক্ষায় দেশে পরিবেশ পুলিশের প্রয়োজন: আইজিপি

Next Post

নারীর বসার ধরনের প্ল্যাকার্ডে পাকিস্তানে উত্তেজনা

Next Post
প্ল্যাকার্ড

নারীর বসার ধরনের প্ল্যাকার্ডে পাকিস্তানে উত্তেজনা

সিদ্দিকুর-জামালদের দর্শক বানিয়ে থাই তরুণের চমক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT