চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহ সিটি নির্বাচন: নৌকা প্রতীকে ইকরামুল হক টিটুকে মনোনয়ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:42 অপরাহ্ন 05, এপ্রিল 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদ্য সাবেক ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটুকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

শুক্রবার গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।  বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে টিটু নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

গত বুধবার পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছিলেন ছয়জন। তারা হলেন- ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ময়মনসিংহ পৌরসভার সাবেক মেয়র মো. ইকরামুল হক টিটু, সহ-সভাপতি সাদেক খান মিল্কি টজু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ও আনন্দ মোহন সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এ কে এম সাজ্জাদ হোসেন শাহীন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ও ময়মনসিংহ পৌরসভার সাবেক মেয়র মাহমুদ আল নূর তারেকের ছেলে ফারামার্জ আল নূর রাজীব।

এর আগে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রে পাঠানো এক চিঠিতে এ ছয়জনের নাম প্রস্তাব করা হয়।

তফসিল অনুযায়ী নির্বাচনে মেয়র, ৩৩টি সাধারণ ও ১১টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৮ এপ্রিল। যাচাই-বাছাই ১০ এপ্রিল এবং প্রত্যাহার ১৭ এপ্রিল। আর ১৩০টি ভোটকেন্দ্রের সবক’টিতেই ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

Previous Post

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ ৫০ হাজার ডলারসহ আটক ১

Next Post

ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

Next Post
ফাইল ছবি

ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

বঙ্গবন্ধু কাপ গলফ: লড়াইয়ে আছেন সিদ্দিকুর-আকবর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT