চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লগার পরিচয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের বিষয়ে যা বললেন রবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 04, মে 2016
in অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

হোয়াইট হাউজ করেসপনডেন্টস ডিনার পার্টির জন্য গত মঙ্গলবার সন্ধ্যায় আচমকা একটা মেইল পেয়েছিলেন লেখক, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী আসিফ এন্তাজ রবি। সেখানে তাকে দাওয়াত দেয়া হয়। একদিনের নোটিশে উড়ে যান ওয়াশিংটন ডিসিতে। তারপর পহেলা মে সন্ধ্যায় যোগ দেন ওই মহা আয়োজনে।

ব্লগার পরিচয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, এমন খবর প্রকাশ হওয়ার পরে সামাজিক মাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। সেবিষয়টি রবিও খেয়াল করেছেন, বুধবার সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়ে ব্যাখ্যা করেছেন বিষয়টি।

তিনি লিখেছেন, ঝটপট কয়েকটা প্রশ্নের উত্তর দিই।

আমি কেন আমেরিকায়?
উত্তর হচ্ছে, একজন লেখক, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী হিসেবে আমার সাথে বেশ কিছু আন্তর্জাতিক সংস্থার যোগাযোগ ছিল। এক যুগেরও বেশি সময় ধরে এই যোগাযোগ আছে। তারা আমার কর্মকান্ড সম্পর্কে অবগত। হোয়াইট হাউস ডিনার পার্টিতে আমার নাম প্রস্তাব করা হয়েছিলো বেশ আগেই। যেহেতু আমার আগে থেকেই আমেরিকার ভিসা ছিল, কাজেই হুট করে তারা ঠিক করে আমাকে নিয়ে আসার। আমিও একদিনের নোটিশে উড়াল মারি এবং গাট্টি বোচকা নিয়ে সেই পার্টিতে যোগ দিয়ে দেশ ও দশের মুখ উজ্জ্বল করি। এতে অাকাশ থেকে পরার কিছু নেই।

দ্বিতীয় প্রশ্ন, আমি কি কোনো ধরণের হুমকির মধ্যে আছি?
এর উত্তর হচ্ছে, হ্যাঁ। একজন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী হিসেবে আমাকে ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। হুমকি আমার জীবনের নতুন কোনো বিষয় নয়। তবে হ্যা, সাম্প্রতিক সময়ের কিছু হুমকি আমার জীবনকে অতীষ্ট করে দিয়েছে। গত ছয়মাস আমি ঠিক মতো ঘুমাতে পারিনি। এবং আমি একা নই। সমাজের নানান স্তরের অসংখ্য মানুষ আছেন, যারা হুমকির মধ্য দিনানিপাত করছেন। আমিও সেই দলের একজন অসহায় সদস্য।

তৃতীয় প্রশ্ন আরও জটিল। আমেরিকায় বসে আমি কি করছি বা কি বলছি?
আমার উত্তর, তেমন কিছু না। আমাদের দেশের পরিস্থিতি সম্পর্কে গোটা বিশ্ব অবগত। একজন সাংবাদিক হিসেবে আমেরিকার সাংবাদিক, সুশীল সমাজ কিংবা কোনো উচ্চপদস্থ কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, হচ্ছে এবং হবে। আমি সবিনয়ে তাদের বলেছি, এই সমস্যা মোকাবেলায় সারা বিশ্বকে একযোগে কাজ করতে হবে। কেবল লম্বা লম্বা বিবৃতি দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না।

চতুর্থ প্রশ্ন, আমি কি সরকারের বদনাম করেছি?
এর উত্তর হচ্ছে, আমি আমার হতাশার কথা বলেছি। সেটা বদনাম কিনা জানি না। সাম্প্রতিক সময় নিয়ে আমার সকল হতাশার মূলে আছে আওয়ামীলীগ এবং তার সাম্প্রতিক রাজনীতি। আমি আওয়ামী লীগের সদস্য না হলেও, এই দলের একজন একনিষ্ট সমর্থক। যে আওয়ামীলীগকে আমি চিনতাম এবং ভালবাসতাম, এটা সেই আওয়ামী লীগ নয়। এই দলের সাম্প্রতিক কিছু দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা আমাকে কেবল হতাশ নয়, রীতিমতো আতংকিত করেছে। আমি ভয়াবহভাবে বেদনার্ত শাসক দলের আচরণে।

পঞ্চম প্রশ্নটা সবচেয়ে মজার। আমি কি আদৌ দেশে ফিরবো?
সপ্তাহ খানেক পরে দেশে ফিরছি। কারও কিছু লাগলে ইনবক্সে জানাতে পারেন। নামমাত্র সার্ভিস চার্জে সেইসব জিনিস আমি খোদ আমেরিকা থেকে আপনাদের জন্য নিয়ে আসবো।

ষষ্ঠ প্রশ্নটা সবচেয়ে কঠিন কিন্তু এর উত্তর খুবই সহজ। দেশে ফিরলে আমাকে যদি কেউ মেরে ফেলে, তাহলে কি হবে?
 আমি এবং আমার পরিবার লোক দেখানো মুসলমান নই। আমাদের চেতনা এবং বিশ্বাস থাকে অন্তরে। আমরা বিশ্বাস করি, আল্লাহ যা করেন, আমাদের মঙ্গলের জন্যই করেন। আমাকে হত্যা করা হলে, আমার পরিবার বলবে, আল্লাহ যা করেছেন, ভালর জন্যই করেছেন। এটা আমাদের পারিবারিক শিক্ষা। এটাই আমার ইসলাম, আমার বিশ্বাস।

আল্লাহ আমার প্রভু

আমার নাহি নাহি ভয়

সবার জন্য ভালবাসা।

Previous Post

স্যার ফজলে হাসান আবেদের জন্মদিনে শুভেচ্ছা

Next Post

রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক পাচ্ছেন দেশের ৩ বিশিষ্ট জন

Next Post

রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক পাচ্ছেন দেশের ৩ বিশিষ্ট জন

'নিজেকে নির্দোষ প্রমাণের দায়িত্ব জয়ের, খালেদা জিয়ার নয়'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT