রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক ২০১৬ পাচ্ছেন দেশের ৩ বিশিষ্ট জন- কবি সুফিয়া কামাল (মরণোত্তর), অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং কৃষি-গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলনে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে এ ঘোষণা দেন ট্রাস্টের পরিচালক রাশীদুল হাসান।
আগামী ১৪ মে বিকাল ৫ টায় বাংলা একাডেমীর আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এই সম্মাননা তুলে দেওয়া হবে। দানবীর রণদা প্রসাদ সাহার নামে ২০১৫ সাল থেকে চালু হয়েছে এই সম্মাননা প্রদান।
সমাজ পরিবর্তনে ভূমিকাপালনকারী বিশিষ্ট জানাতে সম্মান জানাতে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের এই উদ্যোগ বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
রণদা প্রসাদ সাহা তার মায়ের নামে প্রতিষ্ঠা করেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট।









