চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ সুযোগ পাবেন সাকিব?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:13 অপরাহ্ন 04, এপ্রিল 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি আইপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। এর মাত্র একটিতে খেলার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। নিজের সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে তেমন সুবিধা করতে পারেননি তিনি। ৪২ রানে ১ উইকেট। এরপরই দল থেকে ছিটকে যান।

দ্বিতীয় ম্যাচে সাকিবকে বসিয়ে একাদশে ফেরানো হয় কেন উইলিয়ামসনকে। তৃতীয় ম্যাচে অবশ্য নিউজিল্যান্ড অধিনায়ককেও বসে থাকতে হয়। তার জায়গায় দলে নেয়া হয় মোহাম্মদ নবিকে। ওই ম্যাচে ১১ রানে ৪ উইকেট নেন আফগান তারকা।

হায়দরাবাদ স্কোয়াডে আছেন আট বিদেশি ক্রিকেটার। এই আট ক্রিকেটারের চারজন সুযোগ পাবেন একাদশে। ম্যাচ খেলতে সাকিবকে তাই তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই যেতে হচ্ছে।

ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ডেভিড ওয়ার্নার। স্পিন অলরাউন্ডার ও আইসিসির বিশ্বসেরা অলরাউন্ডার রশিদ খানও আছেন অবিশ্বাস্য ফর্মে। নিয়মিত অধিনায়ক উইলিয়ামসন খেললে জনি বেয়ারস্টো কিংবা সাকিব দুজনের একজনকে বাদ পড়তে হবে। কিন্তু আগের ম্যাচে সেঞ্চুরি করে নিজের জায়গায় একরকম পাকাই করে রেখেছেন ইংলিশ উইকেটকিপার। প্রথম সুযোগ পেয়ে নবিও যা পারফর্ম দেখিয়েছেন তাতে সাকিব তো বটেই একাদশে ফেরা কঠিন হবে উইলিয়ামসনেরও।

এদিকে, আইপিএলে টানা দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা সাকিবকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আখ্যায়িত করেছেন হায়দরাবাদ মেন্টর ভিভিএস লক্ষ্মণ। শুধু হায়দরাবাদের নয়, বাংলাদেশ ক্রিকেটের জন্যই সাকিবকে মূল্যবান খেলোয়াড় বলে অভিহিত করেন তিনি।

সাকিবের ভূয়সী প্রশংসা করে লক্ষ্মণ বলেন, ‘হ্যাঁ, সে অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কেবল আমাদেরই নয়, টাইগারদের জন্যও মহাগুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার সঙ্গে কাজ করার সুবিধা আছে।’

Tags: লিড স্পোর্টসসাকিবসানরাইজার্স হায়দারবাদ
Previous Post

‘সাপলুডু’র প্রচারণার জন্য ৪ মাস সময় চান দোদুল

Next Post

যেকোনো আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সশস্ত্র বাহিনী-প্রতিরক্ষা মন্ত্রণালয়

যেকোনো আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

দ্রুত বর্ধনশীল অর্থনীতির পাঁচটি দেশের একটি বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT