চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপাল থেকে জিতে ফিরছে আবাহনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 03, এপ্রিল 2019
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

প্রতিপক্ষ হিসেবে মানাং মার্সিয়াংদি বেশ কঠিন এক দল! নেপালের ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে হারের ইতিহাস ছিল বাংলাদেশের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের। কিন্তু অতীত থেকে বর্তমান যে আলাদা, সেটা মাঠেই প্রমাণ করল লাল-সবুজদের ঐতিহ্যবাহী ক্লাবটি। নেপালি চ্যাম্পিয়নদের তাদেরই মাঠে হারিয়ে ফিরছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা।

বুধবার এএফসি কাপে গ্রুপ ‘ই’র প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেছে আবাহনী। মানাংকে তাদের দর্শকদের সামনে ১-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পকেটে পুরেছে আকাশী-নীল বাহিনী।

ঘরের মাঠ আনফা কমপ্লেক্সে স্বাভাবিকভাবেই ম্যাচে ছিল মানাংয়ের আধিপত্য। ৬৪ শতাংশ বলের দখল রেখে ছড়িও ঘুরিয়েছে স্বাগতিকরা। কিন্তু শেষপর্যন্ত ঝোপ বুঝে কোপ মেরেছে ৩৬ শতাংশ বল পাওয়া আবাহনীই। ২৮ মিনিটে আকাশী-নীলদের আফগান মিডফিল্ডার মাশি সাইঘানির গোলটি ঘুরিয়ে দেয় ম্যাচের ফলাফল।

গোলখেয়ে সমতা ফেরানোর জন্য একাধিক চেষ্টা করেছে স্বাগতিকরা। কিন্তু প্রথমবারের মতো এএফসি কাপে চার বিদেশি খেলোয়াড় নিয়ে নামা আবাহনী নিজেদের রক্ষণে ফাটল ধরতে না দেয়ায় কপাল পোড়েনি। অধিনায়ক ও গোলরক্ষক সোহেলের অভিজ্ঞতাও কাজে দিয়েছে ম্যাচে।

ন্যুনতম গোলে জয় পাওয়া ম্যাচে ব্যবধানটা আরও বাড়তে পারতো আবাহনীর। পাসিংটা কম হলেও দুইবার লক্ষ্য বরাবর শট নিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। তবে নেপালি প্রতিপক্ষকে গোল করতে না দিয়ে অগ্রগামিতা ধরে রাখায় শেষ পর্যন্ত আর আফসোসে পুড়তে হয়নি।

Tags: আবাহনী লিমিটেডএএফসি কাপ-২০১৯লিড স্পোর্টস
Previous Post

চলচ্চিত্র দিবস: চলচ্চিত্র বাঁচলে, সংস্কৃতি বাঁচবে

Next Post

এক পয়েন্ট চেয়ে সিসিডিএম’কে ব্রাদার্সের চিঠি

Next Post

এক পয়েন্ট চেয়ে সিসিডিএম’কে ব্রাদার্সের চিঠি

অনুশীলনে ফিরছেন নেইমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT