চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জাতীয় দল’ বলেই আবাহনী কোচের আক্ষেপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 31, মার্চ 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় দলের সঙ্গে আবাহনীর সাদৃশ্য চলে আসাটা স্বাভাবিক। ঢাকার ক্রিকেটের ঐতিহ্যবাহী ক্লাবটি যাদের দলে ভিড়িয়েছে তাদের অধিকাংশই বর্তমান জাতীয় দলের সদস্য, বাকিরা আছেন ফেরার লড়াইয়ে। আছেন ভারতীয় রিক্রুট ওয়াসিম জাফর। মাশরাফী, রুবেল, মিঠুন, সাব্বির, সৌম্য, সাইফউদ্দিন, মিরাজদের সঙ্গে জহুরুল, সৈকত, শান্ত, অপু, সানজামুল। যেন বাংলাদেশ দলই। দেশের তারকা ক্রিকেটাররা আকাশী-নীল পতাকাতলে এলেও তারা মাঠের পারফরম্যান্স দিয়ে কোচ খালেদ মাহমুদ সুজনের মন ভরাতে পারছেন না ।

সাত ম্যাচের ছয়টিতে জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও খালেদ মাহমুদের হতাশা মনমতো পারফরম্যান্স না পাওয়ায়। একটি জায়গায় অবশ্য তিনি এখনও নির্ভার থাকতে পেরেছেন। দলে চোট সমস্যা থাকায় একাদশ নির্বাচনের মধুর সমস্যা সামনে আসেনি এখনও।

‘যেইরকম দল, সেরা একাদশ দাঁড় করানোটাই মুশকিল হয়ে যায়। যদিও কয়েকজনের ইনজুরির কারণে আমি এখনো অতটা চাপে পড়িনি। যেমন মিঠুন খেলতে পারেনি, রুবেল খেলতে পারেনি, তাতে সহজ হয়ে গেছে। যখন সবাই ফিট হয়ে ফিরবে তখন কঠিন হয়ে যাবে। তবে সত্যি কথা বলতে, আবাহনী যেরকম টিম তাতে কিছুটা সন্তুষ্টি আছে। তবে আমি মনমতো পারফরম্যান্স পাইনি এখনো।’

‘সব দলই শক্তিশালী তবে আবাহনীর নামগুলো যদি দেখেন, প্রায় জাতীয় দলই বলা চলে। আমরা কিন্তু উত্তরার সাথে ছাড়া কোন ম্যাচ সহজে জিততে পারিনি। জিতেছি, কঠিন হয়েছে। তবে এটাও ভালো যে চ্যালেঞ্জের মুখে পড়েছি। শেষ ম্যাচে মাশরাফী ‍দুর্দান্ত খেলেছে, প্রায় হারা ম্যাচ জিতেছি আমরা, মাশরাফীর বোলিংয়ে। অমি (জহুরুল) আর মোসাদ্দেক (সৈকত) দারুণ ব্যাটিং করেছে। তারপরও আবাহনীর যেভাবে জেতা উচিত ওইভাবে জিততে পারিনি। টোটাল টিম পারফরম্যান্স যেটা হয়, সেটা হয়নি এখনো। আমি আশা করি ছেলেরা জ্বলে উঠবে।’

সোমবার সাভারের বিকেএসপিতে নিজেদের অষ্টম ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ খেলাঘর সমাজ কল্যান সমিতি। ১২ পয়েন্ট নিয়ে গত আসরের চ্যাম্পিয়নরা শীর্ষে থাকলেও নির্ভার থাকার সুযোগ নেই। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে আবাহনীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। রান রেটে এগিয়ে থাকাতেই এক নম্বরে খালেদ মাহমুদের দল। প্রিমিয়ার লিগে তিন দলের সমান প্রতিদ্বন্দিতা ক্রিকেটের জন্য ইতিবাচকভাবে দেখছেন অভিজ্ঞ এই কোচ।

‘এমন প্রতিযোগিতা থাকা তো অনেক গুরুত্বপূর্ণ। প্রাইম ব্যাংকও দারুণ টিম। রূপগঞ্জও ভালো দল। যদিও আমরা রূপগঞ্জের সাথে খেলিনি। প্রাইম ব্যাংকের সাথে আমরা একটা ম্যাচ হেরেছি। ওই ম্যাচটায় আমরা শেষটা ভালো করতে পারিনি। দুইটাই দলই দারুণ শক্তির। সবচেয়ে বড় কথা, মাঠে তারা ভালো খেলছে। একটা ভারসাম্য নিয়ে খেলছে।’

‘আপনি যদি দেখেন, আমাদের টপঅর্ডারে সৌম্য, অমি, তিনে ওয়াসিম, মোসাদ্দেক-শান্ত আছে পরে। সাব্বির আছে। মিঠুনকে আমরা মিস করছি দুই ম্যাচ ধরে, সাতে সাইফউদ্দিন, আটে মিরাজ। টপ অর্ডার, মিডলঅর্ডার যদি দেখেন, আমাদের মিডল অর্ডার সবচেয়ে সেরা, আমি মনে করি। চার থেকে আট পর্যন্ত এতগুলো ব্যাটসম্যান, ওই টিমের তো আসলে দাপট দেখিয়েই জেতা উচিত। বোলিংয়ে আমাদের দেশসেরা সব ফাস্ট বোলার-সাইফউদ্দিন, রুবেল, মাশরাফী। স্পিনে সানজামুল, অপু, মিরাজ। সত্যি কথা বলতে, প্রায় জাতীয় দলের মতোই। সেই টিমের তো আসলে আধিপত্য দেখিয়ে জেতা উচিত।’-বলেন খালেদ মাহমুদ।

Tags: আবাহনী লিমিটেডখালেদ মাহমুদ সুজনঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টস
Previous Post

‘সাংসদদের আওতায় থেকে উপজেলা নির্বাচন ত্রুটিমুক্ত সম্ভব নয়’

Next Post

বাংলাদেশি পাসপোর্টে বিদেশ যাওয়ার পথে তিন রোহিঙ্গা নারীসহ আটক ৪

Next Post
বাংলাদেশি পাসপোর্টে বিদেশ যাওয়ার পথে আটক রোহিঙ্গা নারী

বাংলাদেশি পাসপোর্টে বিদেশ যাওয়ার পথে তিন রোহিঙ্গা নারীসহ আটক ৪

আগুন-সতর্ক

চকবাজার ও বনানীর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT