চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২০ অলিম্পিকে অংশগ্রহণের ট্রেনিংয়ে আলেকজান্ডার বো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:26 অপরাহ্ন 28, মার্চ 2019
in বিনোদন
A A

জাপানের রাজধানী টোকিওতে ২০২০ সালের জুলাই থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অলিম্পিক গেমস’-এর আসর। আসন্ন অলিম্পিকে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে কারাতে প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় অংশ নেয়ার ট্রেনিং এবং কয়েকটি সেমিনারে অংশ নিতে বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ১২ টার ফ্লাইটে টোকিও যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক আলেকজান্ডার বো।

সেখানাকার সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল ফেডারেশনের (এসকেইএফ) আয়োজন করেছে একটি সম্মেলনের, যেখানে সংগঠনটির সদস্য দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বিশ্বের যেসব দেশ কারাতে খেলে থাকে তারাই এসকেইএফ-এর সদস্য। আলেকজান্ডার বো হলেন এসকেইএফ-এর বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট। তার সঙ্গে আছেন আরেক ভাইস প্রেসিডেন্ট মইনুল হোসেন।

মূলত তারা দুজনেই বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য। আলেকজান্ডার বো এবং মইনুল হোসেন দুজনেই সেখানে যাচ্ছেন। চিত্রনায়ক আলেকজান্ডার বো চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে এসব তথ্য জানান।

তিনি বলেন, অলিম্পিক গেমসকে উদ্দেশ্য করেই জাপানে যাচ্ছি। সেখানে অলিম্পিক গেমসে বিভিন্ন নিয়মকানুন জানানো হবে।

এবারই প্রথম অলিম্পিকে যুক্ত হয়েছে কারাতে। তাই কিছু ট্রেনিং নিতে হবে বলে জানালেন নায়ক আলেকজান্ডার। বাংলাদেশ আসন্ন অলিম্পিকে কারাতে-তে অংশ নিচ্ছে কিনা জানতে চাইলে আলেকজান্ডার বো বলেন, কিছুটা সন্দেহ আছে। পয়েন্টের উপর নির্ভর করছে। সবকিছু পরিষ্কারভাবে বোঝা যাবে (এসকেইএফ)-এর ট্রেনিং এবং সেমিনারের পরে। তিনি বলেন, ২৯-৩১ মার্চ পর্যন্ত সেখানে বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবো। এগুলো অনুষ্ঠিত হবে টোকিও শহরের ওমুরি স্পোর্টস সেন্টারে।

এছাড়া টোকিও’র চেম্বার অব কর্মাসের সঙ্গে বাংলাদেশের সিনেমা সেখানে প্রদর্শন ও সেখানকার লগ্নিকারকদের এদেশের বিনিয়োগের ব্যাপারে আলাপ করবেন বলে জানান। সবকিছু শেষে ৮ এপ্রিল দেশে ফিরবেন বলে জানিয়েছেন একসময়ের আলোচিত এই নায়ক।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার বুসানে ‘কোরিয়ান ইউনিভার্সিটি স্পোর্টস ফেস্টিভাল ২০১৭’ কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে রৌপ জিতেছিলেন নায়ক আলেকজান্ডার বো। পরের বছর আবার দক্ষিণ কোরিয়া ওপেন এবং ৩০তম বুসান মেয়রস কাপ কারাতে প্রতিযোগিতা-২০১৮ তে বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নিয়েছিলেন এই নায়ক।

স্বাগতিক দক্ষিণ কোরিয়াসহ প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ, জাপান, নাইরেজিরা, সেনেগাল, রাশিয়া, উজবেকিস্তান, চীন, ম্যাকাও, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, মালয়েশিয়া, ফিলিপাইনসহ মোট ১৪ টি দেশ। ওইসব দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথমবার সেখানে লালসবুজের পতাকা উড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।

আলেকজান্ডার বো জাতীয় কারাতে প্রতিযোগিতায় ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিলেন টানা ছয়বার। প্রতিবারই গোল্ড মেডেল পেয়েছেন। এ ছাড়া সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ন ১৯৯৭ সালে নির্বাচিত হয়েছে। যেটা দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া ১৯৯৮ সালে রাশিয়াতে ইউরোপিয়ান কারাতে প্রযোগিতায় অংশ নিয়ে রানারআপ হয়েছিলেন ‘ম্যাডাম ফুলি’ ছবির এই নায়ক।

যোগ করে আলেকজান্ডার বলেন, মাঝে কয়েকবছর বিরতি ছিল। কিন্তু এখন নিয়মিত খেলাধুলার সঙ্গে আছি। বর্তমানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাচিত সদস্য (কাউন্সিল মুন্সিগঞ্জ জেলা)। আগামীতেও থাকবো। আমি মনে করি, দেশের জন্য কোনো সম্মান বয়ে আনতে পারার মতো তৃপ্তি কিছুতে নেই।

Tags: ২০২০ টোকিও অলিম্পিকঅলিম্পিকআলেকজান্ডার বোকারাতেজাপানটোকিওলিড বিনোদন
Previous Post

আইসিসি কাপ: কে কার বিপক্ষে খেলবে?

Next Post

‘শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ’ নিষিদ্ধ করছে ফেসবুক

Next Post

‘শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ’ নিষিদ্ধ করছে ফেসবুক

প্রতিদিন ‘লাইভ ফ্রম ঢাকা’র তিন শো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT