চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে ‘ফিনিশিং’ নিয়ে চিন্তিত মাশরাফী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 26, মার্চ 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

নাগালে থাকা ম্যাচ হাতছাড়া করার অসংখ্য নজির আছে বাংলাদেশের। শেষে এসে তালগোল পাকিয়ে জয়বঞ্চিত হয়ে আক্ষেপে কম পোড়েনি টাইগার ক্রিকেট। দুয়ারে কড়া নাড়তে থাকা ওয়ানডে বিশ্বকাপ নতুন পদ্ধতিতে হওয়ায় ম্যাচ সংখ্যার সঙ্গে প্রতিযোগিতাও বেড়ে যাবে বহুগুণ। তাতে ক্লোজ ম্যাচের সম্ভাবনাও বাড়বে। শেষের দিকে যারা স্নায়ুর পরীক্ষায় বিজয়ী হবে, ফল তাদের দিকেই যাবে। অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা চিন্তিত তাই ব্যাটিংয়ে ফিনিশিং নিয়ে।

‘আমার কাছে অনেকদিন থেকে একটা ব্যাপার মনে হয় যে, আমাদের ফিনিশিংয়ে একটু দুর্বলতা আছে। এজন্য আসলে জুনিয়রদের দোষ দিয়ে লাভ নেই। পুরো দলেরই একটি সমস্যার জায়গা আছে, আমরা খেলাটা শেষ করতে পারছি না এবং গত দুই-তিন বছরে এমন অনেক ক্লোজ ম্যাচ হেরেছি। শুধু রানতাড়া করার সময় নয়, এমনকি প্রথমে ব্যাটিং করার সময়েও আমরা ভালো অবস্থান থেকে ভালো স্কোর দাঁড় করাতে পারিনি। সুতরাং এই জায়গাতে আমাদের একটি সমস্যা আছে।’

সোমবার রাজধানীর একটি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে বাংলাদেশ দলের ফিনিশিং ঘাটতি প্রসঙ্গে এভাবেই বললেন মাশরাফী।

‘আমার কাছে মনে হয় বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এই জায়গাটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ এমনকিছু ম্যাচ আসবেই। শুরুতে নয়টা ম্যাচ আছে। কিছু ম্যাচ আসবে যেগুলো এমন ক্লোজ হবে। এটি দলের জয়-পরাজয়ের ক্ষেত্রে ভূমিকা রাখে। এটি নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন এবং আমার বিশ্বাস যে ভুলগুলো করেছি সেগুলো হয়তোবা কমাতে পারব। বলতে চাইছি না যে শতভাগ সফলতা পাবো, কারণ এটি প্রক্রিয়ার ব্যাপার। আশা করি সময়ের সাথে সাথে এটা ঠিক হবে।’

সব ঠিক থাকলে এবার প্রথম বিশ্বকাপ খেলবেন লিটন কুমার দাস। এই ব্যাটসম্যানকে নিয়ে খুব আশাবাদী মাশরাফী। ইংল্যান্ড বিশ্বকাপে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়ার ক্ষমতা লিটনের আছে বলেই মনে করেন অধিনায়ক।

‘লিটন কোন মাপের খেলোয়াড় সেটি হয়তো এক-দুটি ম্যাচে আমরা সম্প্রতি দেখতে পেরেছি। এশিয়া কাপ ফাইনালের কথা বলছি। আমার মনে হয় সে ধ্বংসলীলা চালাতে পারে ব্যাট হাতে। সেই সম্ভাবনা তার মধ্যে আছে। ব্যাটিং কোচও লিটনকে নিয়ে কাজ করছে। আসলে ধারাবাহিকতাটা গুরুত্বপূর্ণ। আশা করছি যে ও যদি সহজাত ক্রিকেটটা খেলে, তাহলে সেটি আমাদের দলের জন্য অনেক বড় পাওয়া হবে।’

Tags: মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
Previous Post

শরীর রোনালদোর কথা শোনে!

Next Post

সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১২ লেখক

Next Post

সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১২ লেখক

‘দেশপ্রেম’-এর গান দিয়ে আলোচনায় সালমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT