চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিজুর তারকা হয়ে ওঠার গল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 25, মার্চ 2019
in ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদের সর্বকালের অন্যতম সেরা তারকা হিসেবে ধরা হয় তাকে। প্রথমে খেলোয়াড় এবং পরে কোচ হিসেবে সেরা। সাফল্য চূড়ায় থাকা জিনেদিন জিদান অবশ্য মনে করিয়ে দিচ্ছেন, যখন ফুটবল শুরু করেন তখন পরিস্থিতি মোটেই এখনকার মতো ছিল না।

‘আগেরদিনে খেলার আগে আপনাকে একজন ভালো মানুষ হতে হত। এখনকার মতো তখন বিষয়টা অত সহজ ছিল না। এখন কেউ যদি মনে করে, তোমার প্রতিভা রয়েছে, তাহলে তোমাকে সুযোগ দেবে। যত তাড়াতাড়ি সম্ভব, তারা তোমাকে দলে নেবে। কিন্তু আমি যখন শুরু করি, তখন বিষয়টা তেমন ছিল না।’ এক সাক্ষাতকারে জিদান বলেছেন এমনই।

ছোট থেকেই ভালো ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন জিদান। তার কথায়, ‘ছোট থেকেই আমি ফুটবলার হতে চাইতাম। সেজন্য স্কুলে আমার সমস্যা হত। সেজন্য অবশ্য আমার বাবা-মা আমাকে কখনও বকেননি। কিন্তু, আমি জানতাম, আমার আচরণ সেসময় ঠিক ছিল না।’

‘‘সেসময় একদিন আমার বাবা আমাকে বলেন, ‘আমরা জানি, তোমার মনে একটা কিছু রয়েছে এবং সেটাই তুমি করতে চাও। আমরা চাই, তুমি সেটাই করো।’’ একটু থেমে জিজুর সংযোজন।

একবার বাবা-মায়ের কাছ থেকে এই অনুমোদন পাওয়ার পর আমি সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে ছিলাম আমার স্বপ্ন সত্যি করতে। এরপর আমি কানে (ফরাসি শহর) যাই। সেখানে দেখি অন্যেরা কীভাবে অনুশীলন করছে। তখন আমি নিজে মনে বলি, ‘এটাই আমি করতে চেয়েছি।’

কতটা কষ্ট করেছেন সেই প্রসঙ্গ তুলে জিদানের ভাষ্য, ‘সেইসময় থেকে আমি চেষ্টা করেছি নিজেকে সেরা ফুটবলার হিসেবে তুলে ধরতে। আমি ঠিক মতো পরিশ্রম করেছি, সঙ্গে বিশ্রামও নিয়েছি। কখনও বারে গিয়ে মদ্যপান করে নিজেকে বোকা প্রতিপন্ন করিনি। প্রচুর পানি পান করেছি। এভাবেই আমি আমার বাবা-মাকে খুশি করতে পেরেছিলাম। নিজেকেও গর্বিত করেছি।’

ওই সময়ের ফুটবল সংস্কৃতি নিয়ে জিদানের বক্তব্য, ‘তখন নজরে পড়ার জন্য খুব ভালো করে ফুটবলটা খেলতে হত। এখন পরিস্থিতি তেমন নয়। তখন প্রথমে তোমাকে দেখাতে হত, তুমি আর পাঁচজন তরুণ ফুটবলারের থেকে আলাদা। তখন ভালো তরুণ ফুটবলারের সংখ্যাটাও কম ছিল। এখন পরিস্থিতি বদলেছে। এখন অনেক দ্রুত গতিতে অনেক কিছু হয়। তরুণ খেলোয়াড়রা নিজেদের ভুল নিয়ে অতটা চিন্তিত নয়। কারণ, তারা জানে, তাদের কাছে সুযোগ আবারও আসবে। আমাদের সময় তেমনটা ছিল না।’

Tags: জিদানলিড স্পোর্টস
Previous Post

অপূর্বের গল্পে নাটক, সঙ্গে টয়া

Next Post

টাইগারদের বিশ্বকাপ জার্সি পাবেন যেখানে

Next Post

টাইগারদের বিশ্বকাপ জার্সি পাবেন যেখানে

বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি: শেখ হাসিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT