চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে দুই গৃহবধূর লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 24, মার্চ 2019
in - সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A
নোয়াখালীর চাটখিল ও কবিরহাট উপজেলার পৃথকস্থান থেকে আকলিমা আক্তার কাকুলি (২৫) ও সামছুন নাহার সাকি (৩৫) নামের দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এরমধ্যে আকলিমা আক্তার কাকুলিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।
রোববার সকাল ও দুপুরে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতরা হচ্ছেন- চাটখিল উপজেলার নোয়াখালী ইউনিয়নের সাতরাপাড়া গ্রামের মামুন হোসেনের স্ত্রী ও সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের আব্দুল কাদেরের মেয়ে আকলিমা আক্তার কাকুলি এবং কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী সামছুন নাহার সাকি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কাকুলিদের ঘর থেকে শব্দ পেয়ে বাড়ির লোকজন ঘরে গিয়ে কাকুলির লাশ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি থানায় অবগত করলে রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের পরিবারের অভিযোগ কাকুলিকে মারধরের পর গলা টিপে হত্যা করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন জানান, নিহতের শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করলেও ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এদিকে, শনিবার দুপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর সাথে ঝগড়া করে কবিরহাট উপজেলার নলুয়া গ্রামে কীটনাশক প্রাণ করে সামছুন নাহার সাকি নামের এক গৃহবধূ। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।  রোববার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Tags: নোয়াখালী
Previous Post

যারা পেলেন ‘পাঞ্জেরী ছোটকাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার’

Next Post

শাহনাজ রহমতউল্লাহ’র দাফন সম্পন্ন

Next Post

শাহনাজ রহমতউল্লাহ’র দাফন সম্পন্ন

আল জাজিরা নিউজ সাইট নিয়ে রিজভীর আহাজারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT