চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতঃপর দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘লাইভ ফ্রম ঢাকা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 22, মার্চ 2019
in বিনোদন
A A

বছর তিনেক ধরে বিশ্বের নামিদামি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পাশাপাশি বিশ্ব বাজারেও সুপরিচিত নামে পরিণত হয়েছে ‘লাইভ ফ্রম ঢাকা’। বাংলাদেশের ছবি হলেও দেশিয় দর্শকদের সুযোগ হয়ে উঠেনি ছবিটি দেখার। তবে এবার আসছে সেই সুযোগ।

আসছে ২৯ মার্চ (শুক্রবার) রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘লাইভ ফ্রম ঢাকা’। তরুণ নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ছবিটি মুক্তির খবর গত মঙ্গলবার চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন ছবির প্রযোজক শামসুর রহমান আলভি।

তিনি জানান, আমরা বহুদিন ধরেই চেষ্টা করছিলাম দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে। অতঃপর সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ২৯ মার্চ। এদিন বসুন্ধরা সিনেপ্লেক্সে ‘লাইভ ফ্রম ঢাকা’ মুক্তি পাচ্ছে।

মাত্র একটি প্রেক্ষাগৃহ কেন?-এমন প্রশ্নে আলভি বলেন, আমরা বহু চেষ্টা করেছি। কিন্তু হল মালিকদের হয়তো আমরা কনভিন্স করতে পারিনি। প্রচার প্রচারণার জন্যও ইউনিক আইডিয়া বের করতে পারিনি। যার কারণে একটি প্রেক্ষাগৃহেই ছবিটি মুক্তি পাচ্ছে।

মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তির আরো একটি কারণ জানিয়ে প্রযোজক বলেন, এখন পর্যন্ত যারা ‘লাইভ ফ্রম ঢাকা’ নিয়ে আগ্রহ দেখাচ্ছেন তাদের বেশির ভাগই স্বাধীন ধারার চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত, তারাই ছবিটি নিয়ে হাইপ তৈরী করছেন, আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু ছবিটি নিয়ে আমরা গণমানুষের কাছে যেতে পারিনি, তাদের কাছে ছবিটির খবর পৌঁছুতে পারিনি। তাদের কাছে কীভাবে ছবিটির খবর পৌঁছে দেয়া যায় সেই আইডিয়াইতো এখনো করে উঠতে পারিনি। যে সব কারণে শুধুমাত্র সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাচ্ছে।

নিজের কাঁধে দোষ নিয়ে আলভি আরো বলেন, আসলে এটা আমাদেরই দোষ। যেহেতু আমরা নিজেরা নিজেদের মতো করে নিজ দায়িত্বে একটা সিনেমা নির্মাণ করেছি এবং সেটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃতিও পেয়ে গেছে, প্রচুর প্রশংসাও আমরা পেয়েছি বিশ্বের বিভিন্ন ফেস্টিভাল থেকে। কিন্তু এসবের আগে আমাদের উচিত ছিলো ছবিটির ডিস্ট্রিবিউশন ব্যবস্থা সম্পর্কে ভালো একটা ধারণা রাখা, ছবির প্রচার প্রচারণা সম্পর্কে সুষ্পষ্ট আইডিয়াও আমাদের নেই।

তবে স্টার সিনেপ্লেক্সে চলার পর যদি ছবিটি নিয়ে অন্য কেউ আগ্রহ দেখায় তাহলে তারা স্বউদ্যোগী হয়ে ছবিটি দেখানোর জন্য প্রস্তুত আছেন বলে জানান আলভি।

৯৪ মিনিট ব্যাপ্তির ছবি ‘লাইভ ফ্রম ঢাকা’। যে ছবিতে দেখানো হয়েছে শেয়ার বাজার ধসে স্বর্বস্ব খুঁইয়ে ঢাকা থেকে পালাবার পথ খুঁজে ফেরা এক আংশিক প্রতিবন্ধী যুবকের গল্প। যে নৈতিকতা ও আত্মরক্ষার মধ্যে একটিকে বেছে নেওয়ার জটিল পরিস্থিতিতে পড়ে।

‘খেলনা ছবি’র ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও লিখেছেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার। এছাড়াও অভিনয় করেছেন তাসনোভা তামান্না, তানভির আহমেদ চৌধুরী, মোশাররফ হোসেন, রনি সাজ্জাদ, শিমুল জয় ও উজ্জ্বল আফজাল।

২০১৬ সাল থেকে বিশ্বের নামকড়া চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত ও পুরস্কৃত হয়েছে ‘লাইভ ফ্রম ঢাকা’। সর্বশেষ ছবিটি দেখানো হয় বিশ্বের প্রাচীন ও গৌরবময় চলচ্চিত্র উৎসব লোকার্নোর ৭১তম আসরে।
‘লাইভ ফ্রম ঢাকা’র ট্রেলার:

Tags: আব্দুল্লাহ মোহাম্মদ সাদতানভির আহমেদ চৌধুরীতাসনোভা তামান্নামোশাররফ হোসেনমোস্তফা মনোয়াররনি সাজ্জাদলাইভ ফ্রম ঢাকালিড বিনোদনলোকার্নোশিমুল জয়
Previous Post

ওমরাহ হজে অভিনেত্রী স্পর্শিয়া

Next Post

পুনর্নির্বাচনের জন্য দায়িত্ব গ্রহণ করছি: ভিপি নুরুল হক

Next Post
নুর

পুনর্নির্বাচনের জন্য দায়িত্ব গ্রহণ করছি: ভিপি নুরুল হক

স্মরণে শাহ আলমগীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT