চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের দলে টানছে জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 22, মার্চ 2019
in - সেমি লিড, অপরাধ
A A

মাদক ব্যবসায় শিশুদের কাজে লাগিয়ে ব্যবসা চাঙ্গা করছে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ীরা।

শুক্রবার মাদকবিরোধী বিশেষ অভিযানে শতাধিক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অভিযান শেষে সাংবাদিকদের এ কথা জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

এর আগে শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে বেলা ১১টায় পর্যন্ত। অভিযানের নেতৃত্ব দেয় র‌্যাব-২। সঙ্গে সংস্থাটির বিভিন্ন ইউনিট যৌথভাবে অভিযানে সাহায্য করে। র‌্যাবের আট শতাধিক সশস্ত্র সদস্য এই অভিযানে অংশ নেন। জেনেভা ক্যাম্পের প্রায় ১৩টি স্পটে অভিযান চালানো হয়।

মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল আগের অভিযা‌নে যেসব মাদক কারবারি আটক হয়েছিল তারা জা‌মি‌নে বের হয়ে আবা‌রো মাদক ব্যবসা কর‌ছে। এমনকি মাদক প‌রিবহন বা ব্যবসার কাজে শিশু‌দের কা‌জে লাগা‌চ্ছে।

এমন খবরে র‌্যাবের সশস্ত্র সদস্যরা জেনেভা ক্যাম্পের চারপাশে ঘিরে ফেলে। পরে ভেতরে মাদক ব্যবসায়ীদের তল্লাশি করে। যাদের কাছে মাদক পাওয়া গেছে তাদেরকে আটক করা হয়েছে।

এসময় বিপুল প‌রিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে প্রায় ১০০ জনকে।

অভিযানে র‌্যাবের ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিটসহ বেশ কয়েকটি ইউনিটের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

গত বছরের ২৬ মে র‌্যাবের একটি যৌথ অভিযান চলে মোহাম্মদপুরের এই জেনেভা ক্যাম্পে। এ সময় ৫০০ জনকে আটক করে নিয়ে যাওয়া হলেও পরে যাচাই-বাছাই শেষে ১৫৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে বাকিদের ছেড়ে দেয়া হয়।

Tags: মাদক ব্যবসায়ী
Previous Post

মুহূর্তেই পাল্টে গেলেন আমির!

Next Post

ডিআরইউ’র সাবেক সভাপতি আনোয়ারুল হক মারা গেছেন

Next Post

ডিআরইউ’র সাবেক সভাপতি আনোয়ারুল হক মারা গেছেন

আওয়ামী লীগ কোনোদিন এদেশে গণতন্ত্র চায়নি: মঈন খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT