চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহালমকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 অপরাহ্ন 20, মার্চ 2019
in - সেমি লিড, আদালত
A A

‘ভুল আসামি’ হয়ে ২৬ মামলায় প্রায় ৩ বছর কারাগারে থাকার পর হাইকোর্টের আদেশে মুক্তি পাওয়া জাহালমকে নিয়ে চলচ্চিত্র, নাটক বা কোনো ধরনের ডকুমেন্টারি নির্মাণের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

দুদকের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চে জাহালম সংক্রান্ত বিচারাধীন রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা দেব।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

গত ৩ ফেব্রুয়ারি সব মামলা থেকে অব্যাহতি দিয়ে ওই দিনই জাহালমকে মুক্তির নির্দেশ দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এবং ওই আদেশের কয়েক ঘণ্টা পরই কারাগার থেকে মুক্তি পান জাহালম।

এর আগে একটি দৈনিক পত্রিকায় ‘স্যার, আমি জাহালম, সালেক না’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, ‘আসামির কাঠগড়ায় দাঁড়ানো লোকটির বয়স ৩০-৩২ বছরের বেশি না। পরনে লুঙ্গি আর শার্ট। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এ বিচারকের উদ্দেশে তাকে বারবার বলতে দেখা যায়, ‘স্যার, আমি জাহালম। আমি আবু সালেক না,আমি নির্দোষ।’

আবু সালেকের বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ২৬টি মামলা হয়েছে। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটছেন, আদালতে হাজিরা দিয়ে চলেছেন এই জাহালম। যিনি পেশায় পাটকল শ্রমিক। যার কারাবাসের তিন বছর পূর্ণ হবে আগামী ৬ ফেব্রুয়ারি। যেখানে তদন্ত করে দুদক বলছে, জাহালম নিরপরাধ। একই মত দেয় জাতীয় মানবাধিকার কমিশন।’

পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনটি গত ২৮ জানুয়ারি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত। এরপর হাইকোর্ট জাহালম বিষয়ে রুল জারি করেন এবং পরবর্তীতে জাহালমকে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট।

এরপরই জাহালমের জীবনের গল্প নিয়েই চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্তের কথা বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানান মারিয়া তুষার নামের একজন নির্মাতা। এবং এরই মধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতিতে নাম নিবন্ধন করেন এই পরিচালক। জাহালমের নামের সঙ্গে মিলিয়ে ছবির নাম ঠিক করেন ‘জাহালম’।

এই পরিপ্রেক্ষিতে জাহালমকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের উপর নিষেধাজ্ঞার আবেদন করল দুদক। এ বিষয়ে দুদক আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘সম্প্রতি দু’টি সংবাদপত্রের খবরে এসেছে জাহালমের জীবনের গল্প নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন কোনো এক পরিচালক। এখানে দুদকের আপত্তি হচ্ছে, জাহালমের ঘটনাটি এখনো বিচারাধীন। ফলে সাবজুডিস কোনো বিষয় নিয়ে সিনেমা হতে পারে না।

তাই পত্রিকায় প্রকাশিত দুটি প্রতিবেদন যুক্ত করে ওই চলচ্চিত্র নির্মাণের উপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করেছি। সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট
নিষেধাজ্ঞার আদেশ দিলেন।

এদিকে আইনি জটিলতা এড়াতে আদালতের এ নির্দেশনার আগেই সোমবার চলচ্চিত্রটি নির্মাণ থেকে নিজেকে বিরত রাখার ঘোষণা দেন নির্মাতা মারিয়া তুষার। তার দেয়া এই সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশিত হয়।

Tags: চলচ্চিত্র নির্মাণজাহালমভুল আসামিহাইকোর্টের নিষেধাজ্ঞা
Previous Post

রাঁধতে পারেন না প্রিয়াঙ্কা

Next Post

দুই মাসের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণে মেয়রের নির্দেশ

Next Post
শিক্ষার্থী নিহত-আন্দোলন-৮ দফা-আল্টিমেটাম

দুই মাসের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণে মেয়রের নির্দেশ

কিডস মিডিয়া’র নতুন লোগো উন্মোচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT