চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালিয়ান তরুণকে মনে ধরেছে জিজুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:43 অপরাহ্ন 17, মার্চ 2019
in ফুটবল, স্পোর্টস
A A

মাত্র ১০ মাসের ব্যবধানে রিয়াল মাদ্রিদের বাজে ফর্ম আবার তাকে ফিরিয়ে এনেছে সান্টিয়াগো বার্নাব্যুতে। চলতি সপ্তাহে জিদানকে দ্বিতীয়বার রিয়াল মাদ্রিদে কোচ করে রিয়াল। কোচ হয়ে দ্বিতীয় পর্ব জয় দিয়েই শুরু করেছেন তিনি। শনিবার ঘরের মাঠে সেলটা ভিগোকে হারায় তার শিষ্যরা।

চ্যাম্পিয়ন্স থেকে আগেই বিদায়। এই মুহূর্তে লিগ তালিকায় তৃতীয় স্থানে তারা। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে অনেকটাই পিছিয়ে। ফলে প্রথম চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স নিশ্চিত করতে চান জিদান। এখন থেকেই দল তৈরিতে মনোনিবেশ করেছেন তিনি।

জিদান ফেরার পরই স্প্যানিশ মিডিয়া খবর দেয়, তাকে ফিরিয়ে রিয়াল সভাপতির চোখ সেই ফ্রান্সই। জোড়া টার্গেট করেছেন তিনি। জোড়া টার্গেট বলতে কাইরিয়ান এমবাপেও নেইমারের কথা বলা হয়েছিল।

সঙ্গে বলা হয়েছিল জিদানের পছন্দ এবং চাহিদা মতো খেলোয়াড় আনা হবে ক্লাবে। তিনদিনের মাথায় সেই কথার প্রমাণ পাওয়া যায়। অনেক অর্থ খরচ করে একদিন আগেই পোর্তোর ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডের মিলিটাওকে কিনে ফেলেছে লস ব্লাঙ্কোসরা! চুক্তি হয়েছে ছয় বছরের। এখন থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাবেন ২১ বছর বয়সী ডিফেন্ডার।

সেই তালিকায় যোগ হয়েছেন ইতালি তথা এএস রোমার তরুণ ফুটবলার নিকোলো জানিয়েলো। ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার ইতিমধ্যেই নজর কেড়েছেন রোমার হয়ে।

ফুটবল ইতালিয়ার খবর অনুযায়ী, জিদানের দল ৬ কোটি পাউন্ডের দর রাখতে পারে ইতালিয়ান ফুটবলারের জন্য।

তরুণ ইতালিয়ান ফুটবলার হিসাবে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে দুটি গোল করে নজর কেড়েছেন নিকোলা। পোর্তোর বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে। জাতীয় দলেও স্থান পেয়েছেন।

Tags: জিদানরিয়াললিড স্পোর্টস
Previous Post

পিতা

Next Post

ভিয়েতনাম মিশনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন

Next Post

ভিয়েতনাম মিশনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন

ডিএনসিসির কর্মচারীর ওপর হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT