চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোকেয়া হলে আমরণ অনশন শুক্রবার পর্যন্ত স্থগিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 অপরাহ্ন 14, মার্চ 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

রোকেয়া হল ছাত্র সংসদে পুনরায় নির্বাচন ও হল প্রভোস্টের পদত্যাগসহ ৪ দফা দাবিতে ৫ ছাত্রীর আমরণ অনশন শুক্রবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে অনশন সাময়িক স্থগিতের ঘোষণা দেন তারা। অনশনে সাময়িক বিরতি দিয়ে তারা হলগেট ছেড়ে ভেতরে প্রবেশ করেছেন। তবে তাদের মধ্যে দুইজন অসুস্থ হওয়ায় হাসপাতালে নেয়া হয়েছে।

এর আগে রাত ৯টার পর থেকে রোকেয়া হলের পাঁচ থেকে ৬শ’ ছাত্রী হলগেটে এসে প্রভোস্ট জিনাত হুদার পদত্যাগ, নতুন প্রভোস্টের অধীনে হলের ছাত্র সংসদে পুনরায় নির্বাচন, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ নানা দাবিতে বিক্ষোভ করতে থাকেন।

পরে রাত ১০টা ২৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী, রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদাসহ আবাসিক শিক্ষকরা সেখানে উপস্থিত হন। তবে তাদের কাছ থেকে আশানুরূপ কোন প্রতিশ্রুতি না পাওয়া ছাত্রীরা বিক্ষোভ করতে থাকেন।

এরপর সাড়ে ১০টার দিকে শুক্রবার পর পর্যন্ত কর্মসূচি স্থগিত রেখে হলে প্রবেশ করেন ছাত্রীরা। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।

বুধবার রাত ৯ টা থেকে হলের মুল ফটকে অবস্থান নিয়েছেন রোকেয়া হলের ৫ শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে অনশনস্থলে এসে তাদের দাবির সাথে একমত পোষণ করেন ডাকসু ভিপি নুরুল হক নুর। অনশনকারী শিক্ষার্থীরা হলেন, রাফিয়া সুলতানা, শ্রবণা শফিক দিপ্তী, প্রমী খিসা, শেখ সায়িদা আফরিন শাফি, জয়ন্তী রায়না।

Tags: আমরণ অনশনডাকসুরোকেয়া হল
Previous Post

মুম্বাইয়ে ফুট ওভারব্রিজ ভেঙে নিহত ৪

Next Post

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে যাচ্ছেন ডাকসু ভিপি নুরুল হক

Next Post
নুর

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে যাচ্ছেন ডাকসু ভিপি নুরুল হক

অপারেশন জ্যাকপট

অপারেশন জ্যাকপট এবং অন্যান্য অভিযান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT