চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে জঙ্গিবাদের মত মাদকমুক্ত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 14, মার্চ 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশকে জঙ্গিবাদের মত মাদকমুক্ত করার জন্য জনগণের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মাদকের অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে পারবেন। কারণ বঙ্গবন্ধুর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশের মানুষের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। তার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের জনগণ জঙ্গিবাদের মত মাদককেও নির্মূলে সহযোগিতা করবে।

বৃহস্পতিবার চট্রগ্রামের রাউজানে মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন: একটি মহল দেশকে অকার্যকর করার জন্য টার্গেট কিলিংয়ের মাধ্যমে জঙ্গিবাদের নামে অপপ্রচার শুরু করেছিল। তখন প্রধানমন্ত্রী দেশবাসীকে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান। তার ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেয়। জনগণের সহযোগিতায় বাংলাদেশ আজ জঙ্গি মুক্ত। এখন প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই মাদক নির্মূল কার্যক্রমে আমরা দেশের মানুষের অংশগ্রহণ কামনা করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের ভয়াবহতার কথা তুলে ধরে শিক্ষার্থীদের তথা যুবসমাজকে মাদকের আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করার আহবান জানান। তিনি মাদক ব্যবসা ছেড়ে অন্য ব্যবসা করার জন্য মাদক ব্যবসায়ীদের, চোরাকারবারীদের পরামর্শ দেন। অন্যথায় কঠোর পরিণতি হবে বলে তাদেরকে সতর্ক করেন।

সমাবেশে স্থানীয় সংসদ সদশ্য এবিএম ফজলে করিম চৌধুরী, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রামের পুলিশ সুপারসহ সমাজের বিভন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশ শেষে মাননীয় মন্ত্রী রাউজানে নবনির্মিত পূর্ব গুজরা তদন্ত কেন্দ্র ভবনের উদ্বোধন করেন। তারপর প্রস্তাবিত দক্ষিন রাউজান থানা এবং রাউজান হাইওয়ে থানার স্থান পরিদর্শন করেন।

Tags: প্রধানমন্ত্রীমাদকস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

কয়েক সপ্তাহের জন্য ডেম্বেলেকে হারাল বার্সা

Next Post

বাংলা ভাষার অবমাননা বন্ধই হচ্ছে না

Next Post

বাংলা ভাষার অবমাননা বন্ধই হচ্ছে না

সফল ক্যারিয়ারের গল্প শোনাবেন প্রিয়াঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT