চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় সপ্তাহে ৩৩ প্রেক্ষাগৃহে ‘যদি একদিন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:53 অপরাহ্ন 14, মার্চ 2019
in বিনোদন
A A

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবি ‘যদি একদিন’ মুক্তি পেয়েছে ৮ মার্চ। মুক্তির পর থেকে প্রশংসায় ভাসছে ছবিটি। মাত্র ২২টি সিনেমা হলে মুক্তি পেলেও দেশের বিভিন্ন অঞ্চলের দর্শকের আগ্রহের কারণে দ্বিতীয় সপ্তাহ থেকেই বাড়ছে ‘যদি একদিন’-এর হল সংখ্যা।

নির্মাতা রাজ জানিয়েছেন, ‘যদি একদিন’ মুক্তির পর চারদিক থেকেই দারুণ রেসপন্স পাচ্ছেন তিনি। সবাই খুব প্রশংসা করছেন। যে সব অঞ্চলে ছবিটি যায়নি সেসব অঞ্চল থেকেও ছবিটি মুক্তি দিতে একের পর এক বার্তা পাচ্ছেন। অবশেষে দ্বিতীয় সপ্তাহ থেকে বাড়ছে আরো বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ।

‘যদিও একদিন’ মুক্তির পর ভূয়সী প্রশংসা পাচ্ছেন ছবির নির্মাতাসহ অন্যতম আকর্ষণ তাহসান ও শিশুশিল্পী রাইসার। বাকিদের অভিনয় দেখেও মুগ্ধতার কথা জানাচ্ছেন সবাই। দর্শক চাহিদার কারণে দ্বিতীয় সপ্তাহে দেশের ৩৩ টি সিনেমা হলে চলবে ছবিটি।

যদি একদিন ছবির মুক্তির পর বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে বন্দর নগরী চট্টগ্রাম পৌঁছেছেন নির্মাতা রাজ, তাসকিন, রাইসাসহ অনেকেই। সেখানে সকালে নগরপিতা আবু জাহেদ মোহাম্মদ নাছির উদ্দীন ‘আলমাস সিনেমা হল’-এ টিম ‘যদি একদিন’কে শুভেচ্ছা জানান।বাংলাদেশের পর শিগগির অস্ট্রেলিয়া-কানাডা-আমেরিকায় এই তিন দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘যদি একদিন’। চ্যানেল আই অনলাইনকে নির্মাতা রাজ আগেই জানিয়েছেন কানাডায় ২২ মার্চ, অস্ট্রেলিয়াতে ৩১ মার্চ এবং আমেরিকায় এপ্রিলের প্রথম সপ্তাহে ‘যদি একদিন’ মুক্তি দেয়া হচ্ছে। একইমাসে ফ্রান্স, আয়ারল্যান্ডেও মুক্তির প্রক্রিয়া চলছে।

‘যদি একদিন’র মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করে বাজিমাত করেছেন সংগীত ও ছোটপর্দার হার্টথ্রব তারকা তাহসান খান। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, শিশুশিল্পী রাইসা, সাবেরি আলম, আনন্দ খালেদ, সুজাত শিমুল, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা বাশার প্রমুখ।

এ ছবির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। গান করেছেন তাহসান, কোনাল, ইমরান, ন্যান্সি, হৃদয় খান, পড়শি ও নাভেদ পারভেজ। আর এককভাবে ‘যদি একদিন’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

Tags: আনন্দ খালেদইমরানকোনালতাসকিন রহমানতাহসানতাহসান খাননাজিবা বাশারন্যান্সিপড়শিফখরুল বাশার মাসুমমিলি বাশারযদি একদিনলিড বিনোদনশ্রাবন্তীসাবেরি আলমসুজাত শিমুলহৃদয় খান
Previous Post

শহিদুল আলমের মামলার তদন্ত স্থগিত করেছেন হাইকোর্ট

Next Post

ইরফানের প্রেম ও বিচ্ছেদের গল্প

Next Post

ইরফানের প্রেম ও বিচ্ছেদের গল্প

সেঞ্চুরিতে উজ্জ্বল এনামুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT