চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০২ রান তাড়া করে ‘প্রাইম ডার্বি’ জিতল দোলেশ্বর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 12, মার্চ 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A
আল-আমিনের (জুনিয়র) ৯৯ বলে ১১১ রানের ইনিংসটা বিফলে গেছে। ৩০১ রান তুলেও দোলেশ্বরের কাছে হেরে গেছে প্রাইম ব্যাংক

আল-আমিনের (জুনিয়র) ৯৯ বলে ১১১ রানের ইনিংসটা বিফলে গেছে। ৩০১ রান তুলেও দোলেশ্বরের কাছে হেরে গেছে প্রাইম ব্যাংক

এক দিন আগেই ৩৫৮ রানের লক্ষ্য আরেকটু হলে ছুঁয়েই ফেলেছিল শাইনপুকুর। তবে শেষ দিকে  ব্যাটসম্যানরা তালগোল পাকালে ২৩ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে রূপগঞ্জ। বিকেএসপির সেই তিন নম্বর মাঠে পরের দিন প্রাইম ব্যাংকের দেয়া ৩০২ রানের লক্ষ্য সহজেই টপকে গেল প্রাইম দোলেশ্বর।

বিকেএসপিতে নিরাপদ সংগ্রহ বলে যে কিছু নেই সেটিই যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল দোলেশ্বর। তিন ব্যাটসম্যানের ফিফটির সঙ্গে অধিনায়ক ফরহাদ রেজার ১৫ বলে ৩৫ রানের ঝড়ে ১০ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বুড়িগঙ্গাপাড়ের দলটি।

দোলেশ্বের ওপেনার সাইফ হাসান ৮৫, মার্শাল আইয়ুব ৭৬, সাদ নাসিম ৬৪ করে দলকে জয়ের পথে রাখেন। ফরহাদের ২ ছক্কা ৩ চারের ক্যামিও ইনিংসে প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারায় তারা।

আরিফুল হক ও মনির হোসেন নিয়েছেন দুটি করে উইকেট। অপর উইকেটটি নিয়েছেন অলক কাপালী।

টস হেরে ব্যাটিংয়ে নেমে আল-আমি হোসেনের (জুনিয়র) সেঞ্চুরি, সুদিপ চ্যাটার্জির ফিফটিতে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০১ রান তোলে ব্যাংকের দলটি। আল-আমিন ৯৯ বলে করেন ১১১ রান। তিন অঙ্কে পৌঁছান মাত্র ৯০ বলে। এ ডানহাতি ব্যাটসম্যান মারেন ৮টি চার ও ৪টি ছক্কা।

ভারতীয় রিক্রুট সুদিপ ৬৯ বল খেলে করেন ৫৭ রান। এছাড়া জাকির হাসান ৩৬, এনামুল হক বিজয় ও  আরিফুল হক করেন সমান ২৮ রান।

আরাফাত সানি, ফরহাদ রেজা ও সৈকত আলী নেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন এনামুল হক জুনিয়র।

Tags: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টস
Previous Post

শখ করে কেউ দূরে থাকে না: নুরুল আলম আতিক

Next Post

শাহজালাল বিমানবন্দরে মশার উৎপাত বন্ধে হাইকোর্টের রুল

Next Post

শাহজালাল বিমানবন্দরে মশার উৎপাত বন্ধে হাইকোর্টের রুল

আবু হায়দারের অলরাউন্ড নৈপুণ্যে জিতল গাজী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT