চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় টেস্টে অনিশ্চিত উইলিয়ামসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 12, মার্চ 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় তথা শেষ টেস্টে কেন উইলিয়ামসনের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওয়েলিংটনের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ফিল্ডিং করতে গিয়ে চোট পান তিনি। সেদিন পরে আর ফিল্ডিং করেননি। পরের দিন ব্যাট করার সময়ও তাকে অস্বস্তি বোধ করতে দেখা। মঙ্গলবার এমআরআই স্ক্যান রিপোর্ট থেকে জানা যাচ্ছে, নিউজিল্যান্ড অধিনায়কের চোট একটু বেশিই।

কাঁধে চোট থাকলেও হেড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, তৃতীয় টেস্টের দলের সঙ্গে ক্রাইস্টচার্চে যাবেন উইলিয়ামসন। সেখানে আরও একবার তার চোট পরীক্ষা করা হবে। আগামী শনিবার শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট। প্রথম দুই টেস্টে ইনিংস ব্যবধানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

উইলিয়ামসনের পাশাপাশি চোটগ্রস্ত বিজে ওয়াটলিং। মঙ্গলবার ওয়ার্ম আপ করেছেন তিনি। তবে কোচ জানিয়েছেন, তৃতীয় টেস্টে ওয়াটলিং যাতে সুস্থ হয়ে ফিরতে পারেন, সে কারণেই অনুশীলন করেননি তিনি।

স্টিড বলেন, ‘শেষ টেস্টে কেন (উইলিয়ামসন) নিঃসন্দেহেই খেলতে চান। কিন্তু আমরা আগে তার নিরাপত্তার কথাটা ভাবছি। বিশেষ করে বিশ্বকাপ যখন একেবারেই দরজার কাছে।’

আর ওয়াটলিংয়ের বিষয়ে কোচের ভাষ্য, ‘বিজের সামান্য হ্যামস্ট্রিং সমস্যা আছে। আশা করি তৃতীয় টেস্টে আগে সে ফিট হয়ে উঠবে।’

শেষ পর্যন্ত উইলিয়ামসন যদি খেলতে না পারেন, তাহলে বিকল্পও ভেবে রেখেছেন কিউই কোচ। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা উইল ইয়ংয়ের অভিষেক হবে ক্রাইস্টচার্চে।

Tags: উইলিয়ামসনলিড স্পোর্টস
Previous Post

চকবাজার ট্র্যাজেডি: বৃষ্টির পরে এবার শনাক্ত হলো দোলার মরদেহ

Next Post

তছনছ করে দিতে আসছে ‘শাহেনশাহ’

Next Post

তছনছ করে দিতে আসছে 'শাহেনশাহ'

একনেক-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT