চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপত্তির পথে ব্রেক্সিট?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 12, মার্চ 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্রেক্সিট-যুক্তরাজ্য-ব্রিটেনের রাজনীতি

ব্রেক্সিট জট আরও জটিল হয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রথম ব্রেক্সিট খসড়া বিপুল ভোটে খারিজ হয়েছে। সংশোধিত খসড়া নিয়ে ভোটাভুটি হওয়ার কথা মঙ্গলবার। তার আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে আলোচনা করে একটা সমাধানে পৌঁছাতে চেয়েছিলেন মে। কিন্তু প্রথম ব্রেক্সিট খসড়ায় তার প্রস্তাবিত বদলগুলো মানতে নারাজ ইইউ।

প্রধানমন্ত্রী ভবনের ( ডাউনিং স্ট্রিট) সূত্রে ব্রিটিশ মিডিয়ার এমন খবরে একটা বিষয় স্পষ্ট যে, মঙ্গলবার ভোটাভুটির আগে ব্রেক্সিট জট কাটার কোনো সম্ভাবনা নেই।

থেরেসার প্রথম ব্রেক্সিট প্রস্তাবটি রেকর্ড ২৩০ ভোটে খারিজ হয়েছিল। আর সেই প্রস্তাবে মূল আপত্তির জায়গা ছিল ‘আইরিশ ব্যাকস্টপ’। খসড়ায় বলা হয়েছিল, একটা সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত উত্তর আয়ারল্যান্ড ইইউ’র কাস্টমস ইউনিয়নেই থাকবে। অর্থাৎ, ইউরোপীয় ইউনিয়নের একক শুল্ক নীতি পুরো ব্রিটেনের ক্ষেত্রে বলবৎ না হলেও উত্তর আয়ারল্যান্ডে আপাতত তা চলতে থাকবে। ইইউ এবং উত্তর আয়ারল্যান্ডের মধ্যে থাকবে না কোনো কঠোর সীমান্ত নীতি।

এই শর্তেই বাদ সেধেছেন বিরোধীরা, আপত্তি তুলেছেন থেরেসার দলের একাংশও। তাদের দাবি, এভাবে উত্তর আয়ারল্যান্ড ইইউ’র অংশ থাকলে ব্রিটেন কোনো দিনই পুরোপুরি ইইউ থেকে বেরিয়ে আসতে পারবে না। তাদের আরও দাবি, ‘আইরিশ ব্যাকস্টপ’ মানে না থেকেও ইইউ’র সাথে থাকা।

থেরেসা বোঝানোর চেষ্টা করেছিলেন যে, ‘ব্যাকস্টপ’ প্রক্রিয়া পুরোপুরি সাময়িক, কিন্তু সে যুক্তিতে কাজ হয়নি।

এই পরিস্থিতিতে ব্যাকস্টপ প্রশ্নে সুর নরম করে নতুন খসড়া বানিয়েছেন থেরেসা। আনা হয়েছে অন্যান্য কিছু বদলও। সেই নতুন খসড়া নিয়ে গত রোববার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জন ক্লঁদ জাঙ্কারের সঙ্গে থেরেসার বিস্তারিত কথা হয়েছে। কিন্তু সমঝোতা চুক্তিতে সই করতে রাজি হননি জাঙ্কার।

ফলে মঙ্গলবার ব্রিটিশ হাউস অফ কমন্সে থেরেসার নতুন খসড়া পাশ হওয়ার সম্ভাবনা কম। থেরেসার নতুন প্রস্তাবটিও ২০০’র বেশি ভোটে খারিজ হবে, এমন আশঙ্কাও জোরদার হচ্ছে।

সেক্ষেত্রে মঙ্গলবার থেকে তিনদিন ব্রিটেনের তথা ব্রেক্সিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার ব্রিটিশ হাউস অফ কমন্সে থেরেসার প্রস্তাব পাশ হলে, সেই প্রস্তাব অনুযায়ী ২৯ মার্চ ইইউ থেকে বেরিয়ে আসবে ব্রিটেন। কিন্তু সে প্রস্তাব পাশ না হলে ১৩ মার্চ ‘নো-ডিল’ প্রস্তাবে ভোটাভুটি হবে। অর্থাৎ, ১৩ মার্চের প্রস্তাব পাশ হলে কোনো চুক্তি ছাড়াই ইইউ থেকে বেরিয়ে যাবে ব্রিটেন।

আর ‘নো-ডিল’ প্রস্তাবও যদি পাশ না হয়, ১৪ মার্চ আবার একটি ভোটাভুটি হবে, সেটা হবে ব্রেক্সিটের সময়সীমা বৃদ্ধি নিয়ে। সেই প্রস্তাব পাশ হলে, ২৯ মার্চ, ব্রেক্সিটের নির্ধারিত সময়সীমা কয়েক দিন বাড়বে। আর সেই প্রস্তাবও যদি খারিজ হয়, ব্রেক্সিট জট আরো বাড়বে। আপাতত তাই সামনের তিনদিনের দিকে তাকিয়ে ব্রিটেনবাসী।

Tags: ব্রেক্সিট
Previous Post

দল আর ফলাফল মেলাতে পারছেন না মাহমুদউল্লাহ

Next Post

মেহজাবীনের মুখে কী হয়েছে?

Next Post

মেহজাবীনের মুখে কী হয়েছে?

নুরুল

ডাকসুতে নুরুল আমাদের সঙ্গে কাজ করবে: ছাত্রলীগ সভাপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT