চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী কারণে স্থগিত অরুন্ধতীর অনুষ্ঠান?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 অপরাহ্ন 05, মার্চ 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
অরুন্ধতী রায়-ছবিমেলা

‘দ্য গড অব স্মল থিংস’ খ্যাত বিখ্যাত ঔপন্যাসিক ও অ্যাকটিভিস্ট অরুন্ধতী রায়ের বক্তব্য ও সুধীজনের সঙ্গে মতবিনিময়ের অনুষ্ঠানটি ‘অনিবার্য কারণে’ স্থগিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ‘ছবিমেলা’ নামক সংগঠনের আয়োজনে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে সন্ধ্যা ৬টায় ম্যান বুকারজয়ী লেখক অরুন্ধতী রায়ের বক্তব্য ও সুধীজনের সঙ্গে মতবিনিময়ের কথা ছিল।

এছাড়াও বর্তমান কাশ্মীর পরিস্থিতি নিয়েও এ অনুষ্ঠানে মতামত দেয়ার কথা ছিল তার।

বিষয়টি নিয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, অনিবার্য কারণে অরুন্ধতী রায়ের সেমিনারটি স্থগিত করা হয়েছে। স্থগিতের বিষয়ে মহানগর পুলিশের একটি আদেশ ও খামারবাড়ি কর্তৃপক্ষ, যারা কৃষিবিদ ইনস্টিটিউট ভাড়া দেয় তারাও একটি আদেশ আয়োজককে দিয়েছে। তাই এ অনুষ্ঠানটি বন্ধ করা হয়েছে।

মহানগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে জানান, আগামী শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাই তিনদিন আগে থেকেই এসএসএফ ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাছে ভেন্যু হস্তান্তর করা হয়েছে। এ কারণেই ছবিমেলার অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিমেলার পেজে এক পোস্টে বলা হয়েছে: ‘আমাদের এ অনুষ্ঠানটি করার ব্যাপারে গত ১৬ ফেব্রুয়ারি আবেদন করা হয়েছিল এবং সে সময় পুলিশের পক্ষ থেকে অনুমতিও দেয়া হয়েছিল। সেই আশ্বাসের ভিত্তিতে অরুন্ধতী রায় ঢাকা আসেন। তার কিন্তু সোমবার রাতে ডিএমপির পক্ষ থেকে জানানো হয় এ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।’

এ বিষয়ে পরবর্তী করণীয় কি জানতে চাইলে সংগঠনের সম্পাদক ও আলোকচিত্রী শহিদুল আলম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমরা চেষ্টা করছি অনুষ্ঠানটি অন্য কোথাও করার। দেখা যাক কী অপেক্ষা করছে।’

অনুষ্ঠানটি স্থগিতের পর ছবিমেলার ফেসবুক পেজে অনেকেই নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছে। তারা বলছে এ অনুষ্ঠান না করতে দেয়াটা ন্যাক্কারজনক।

Tags: অরুন্ধতী রায়ছবিমেলা
Previous Post

বাইপাস সার্জারির করার কথা ভাবছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা

Next Post

ওয়ানডেতে আর ডানা মেলবেন না তাহির

Next Post

ওয়ানডেতে আর ডানা মেলবেন না তাহির

সিনেমার প্রচারণায় তাহসানের টার্গেট এবার পরিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT