চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবর্ণচরে ধর্ষণের পর গৃহবধুর আত্মহত্যার ঘটনায় হাইকোর্টে রিট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 04, মার্চ 2019
in আদালত
A A
করোনা

নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের পর গৃহবধুর বিষপানে আত্মহত্যার ঘটনার সংবাদ হাইকোর্টের নজরে এনে একটি রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ যুক্ত করে সোমবার হাইকোর্টে এই রিট করেন।

রিটে ধর্ষণ ও আত্মহত্যার ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বিবাদিদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ হবে না সে মর্মে রুল চাওয়া হয়েছে। সেই সাথে ধর্ষণের মত জঘন্যতম অপরাধের ঘটনায় সালিশ মিমাংসার নামে বেআইনী কার্যক্রম কেন অবৈধ হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রিটের রুলে।

গত শুক্রবার রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ধর্ষণের শিকার গৃহবধু পলি আক্তার শনিবার সকালে বিষপান করেন। পরে দুপুরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়: শুক্রবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে একই এলাকার আলাউদ্দিন ঘরে ঢুকে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। এর মধ্যে তার স্বামী বাড়িতে ঢুকে পড়লে স্বামী-স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে আলাউদ্দিনকে আটক করে।

এক পর্যায়ে পার্শ্ববর্তী ওয়ার্ডের নুরু মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিস বৈঠক করে ৬০ হাজার টাকা জরিমানা করে আলাউদ্দিনকে ছেড়ে দেয়। পরবর্তীতে সকালে নির্যাতনের শিকার গৃহবধূ বিষ পান করলে তাকে পরিবারের লোকজন নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tags: আত্মহত্যাধর্ষণনোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণসুপ্রিম কোর্টহাইকোর্ট
Previous Post

রেকর্ড ভাঙা গড়ার খেলায় কণা!

Next Post

জিএস প্রার্থী আসিফকে মৈত্রী হলের স্বতন্ত্র প্যানেলের সমর্থন

Next Post

জিএস প্রার্থী আসিফকে মৈত্রী হলের স্বতন্ত্র প্যানেলের সমর্থন

ওআইসি

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে যাবে ওআইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT