চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড ভাঙা গড়ার খেলায় কণা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 04, মার্চ 2019
in বিনোদন
A A

সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। কণ্ঠগুণে ক্রমশ নিজেকেই যেনো ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছেন তিনি। এরই মধ্যে চলচ্চিত্র ও ভিডিও গানে গড়েছেন অনন্য রেকর্ড। ইউটিউবের ভিউ বিচারে এখন দেশের নারী কণ্ঠশিল্পীদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন তিনি!

এগিয়ে থাকার এই প্রতিযোগিতায় সম্প্রতি দুই কোটি ভিউয়ের ঘর অতিক্রম করেছে কণার গাওয়া ‌‘ইচ্ছেগুলো’ গান ভিডিওটি। ২০১৭ সালের ২৭ এপ্রিল এটি ইউটিউবে উন্মুক্ত করে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি (সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও)।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ভাষ্য মতে, গত মাসে দেশের প্রথম নারী কণ্ঠশিল্পী হিসেবে অডিও-ভিডিও বাজারে প্রথম দুই কোটি ভিউয়ের রেকর্ড গড়েন কণা। ‘রেশমী চুড়ি’ নামের সেই গানটি প্রকাশ পেয়েছিল তিন বছর আগে। অন্যদিকে এক সপ্তাহের ব্যবধানে একই শিল্পীর গাওয়া ‘ইচ্ছেগুলো’-ও একই রেকর্ড অর্জন করে।

সে হিসেবে, সবচেয়ে দ্রুততম সময়ে দুই কোটির ভিউ দিয়ে ‘ইচ্ছেগুলো’ গানটির মাধ্যমে কণা নিজের রেকর্ড ভেঙেছেন নিজেই!

কণা অবশ্য এসব নিয়ে খুব একটা সিরিয়াস নন। ভিউ প্রসঙ্গে এই শিল্পী বলেন, আমি তো মন দিয়ে গানটাই গাই। ভিডিওর বিষয়েও সহযোগিতা থাকে সবসময়। এরপর সেটি চলে যায় প্রযোজক হয়ে শ্রোতা-দর্শকদের হাতে। তারা গানটি পছন্দ করলে ভালোলাগে। উৎসাহ পাই। এই যে ভিউ কিংবা রেকর্ড- এটাও একটা উৎসাহের বিষয়। আরও ভালো গান করার জন্য এই উৎসাহ খুব কাজে লাগে।

‘ইচ্ছেগুলো’ গানটিতে কণার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতের আকাশ সেন। শরীফ আলদীনের কথায় এটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

গানটির ভিডিওতে মডেল হয়েছেন মুম্বাইয়ের আজহার সাইনি ও বাংলাদেশের তাসনুভা তিশা। এতে আছে কণার উপস্থিতিও। ভিডিওটি নির্মাণ করেছেন একে পরাগ।

‘ইচ্ছেগুলো’ গানটির লিংক:

Tags: ইউটিউবকণাকণ্ঠশিল্পীভিউরেকর্ডলিড বিনোদনসিএমভি
Previous Post

মেসি ‘মাছি’, সুয়ারেজ ‘কুৎসিত’!

Next Post

সুবর্ণচরে ধর্ষণের পর গৃহবধুর আত্মহত্যার ঘটনায় হাইকোর্টে রিট

Next Post
করোনা

সুবর্ণচরে ধর্ষণের পর গৃহবধুর আত্মহত্যার ঘটনায় হাইকোর্টে রিট

জিএস প্রার্থী আসিফকে মৈত্রী হলের স্বতন্ত্র প্যানেলের সমর্থন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT