চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দরে পরিত্যক্ত লাগেজে ১৫শ’ জীবিত কচ্ছপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 04, মার্চ 2019
in পরিবেশ
A A
কচ্ছপ

বিমানবন্দরে পরিত্যক্ত চারটি লাগেজ থেকে টেপ দিয়ে মোড়ানো ১৫শ’রও বেশি জীবিত কচ্ছপ উদ্ধার করেছে ফিলিপিন্সের পুলিশ। কচ্ছপগুলোর আনুমানিক মূল্য ৮৬,৬৩১ মার্কিন ডলার।

রোববার নিনয় অ্যাকুইনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই ব্যাগগুলো উদ্ধার করা হয়।

পুলিশের বিশ্বাস, অবৈধভাবে বন্যপ্রাণী পাচারের অপরাধে কঠোর শাস্তির কথা ভেবেই ব্যাগগুলো পরিত্যক্ত অবস্থায় ফেলে দেওয়া হয়। ধরা পড়লে অপরাধীদের ২ বছরের জেল এবং ২ লাখ ফিলিপিনো মুদ্রা জরিমানার সাজা ভোগ করতে হতো।

১৫২৯টি কচ্ছপের ওই লাগেজে বিভিন্ন প্রজাতির কচ্ছপ ছিলো। তার মধ্যে আইইউসিএনের লাল তালিকায় বিপন্নপ্রায় সুলকাটা কচ্ছপও ছিলো।

সেখানকার কাস্টমস ব্যুরো জানিয়েছে, কচ্ছপগুলোকে এক ফিলিপিনো যাত্রী ফেলে রেখে গেছে যিনি হংকং থেকে ফিলিপিন্সি এয়ারলাইন্সের ফ্লাইটে এসেছিলেন।

ওই যাত্রী যখন অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সাজার জন্য চারদিকে সতর্ক প্রহরা সম্পর্কে জানতে পারে তখন লাগেজটি ফেলে রেখে যায়। কচ্ছপগুলো বর্তমানে সেখানকার ওয়াইল্ডলাইফ মনিটরিং ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

কচ্ছপকে প্রায়ই পোষাপ্রাণী হিসেবে রাখা হয়। তবে কচ্ছপকে কখনো কখনো ঐতিহ্যবাহী চিকিৎসায় এবং খাবার হিসেবেও ব্যবহার করা হয় এশিয়ার কিছু অংশে।

কচ্ছপের মাংসকে কেউ কেউ যৌন উত্তেজক হিসেবে বিবেচনা করেন আর হাড়গুলোর গুড়াকে ওষুধ হিসেবে।

গত সপ্তাহেও মালয়েশিয়ান মেরিটাইম এজেন্সি ৩ হাজার ৩শ’টি কচ্ছপ উদ্ধার করে। পিগ-নোজড কচ্ছপগুলোকে নৌকায় করে মালয়েশিয়ার ভেতরে পাঠানোর চেষ্টা চলছিলো।

Tags: কচ্ছপ
Previous Post

শচীন-গাঙ্গুলি-দ্রাবিড়দের কাতারে ধোনি

Next Post

রাত হলেই রাজধানীর নির্জন সড়কে তারা হয়ে উঠতো ভয়ঙ্কর

Next Post

রাত হলেই রাজধানীর নির্জন সড়কে তারা হয়ে উঠতো ভয়ঙ্কর

কোহলিকে ধাওয়া করছেন উইলিয়ামসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT