চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহ আলমগীরকে শেষ শ্রদ্ধা নিবেদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:17 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ, পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে সকাল সোয়া ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৬২ বছর। দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন শাহ আলমগীর।

পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর গত ২১শে ফেব্রুয়ারি রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। পরদিন আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। এরপর ক্রমেই অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। কিন্তু সকাল সোয়া ১০টার দিকে সবাইকে কাঁদিয়ে বিদায় নেন তিনি। এসময় স্ত্রী ও দুই-ছেলে মেয়ে তার পাশেই ছিলেন। দুপুর পৌনে ১টায় শাহ আলমগীরের মরদেহ নিয়ে যাওয়া হয় খিলগাঁ পূর্ব গোড়ানের পৈত্রিক নিবাস সরকার’স ড্রীমে।

বাড়ির পাশের জামে মসজিদে বাদ জোহর তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তার কর্মস্থল প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ পিআইবিতে। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

শাহ আলমগীরের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আসেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদসহ গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিভিন্ন সময়ের সহকর্মীরা।শাহ আলমগীরের মৃত্যু গণমাধ্যমের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে তৃতীয় জানাজায় শরিক হন সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব,বন্ধু মহল, শুভাকাঙ্ক্ষীরা।

এরপরেই জাতীয় প্রেসক্লাবের নেতৃবন্দ, বিএফইউজে,ডিইউজে নেতৃবন্দ, তথ্যমন্ত্রী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।চ্যানেল আই পরিবারের পক্ষ থেকেই শাহ আলমগীরের কফিনে শেষ শ্রদ্ধা জানানো হয়।বিকাল পৌনে ৪টায় তাকে সমাহিত করার জন্য উত্তরায় নিয়ে যাওয়া হয়।

বিস্তারিত ভিডিও রিপোর্টে:

Tags: পিআইবিপিআইবি’র মহাপরিচালক
Previous Post

ছিনতাই চেষ্টা হওয়া উড়োজাহাজের পাইলট ক্রুদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

Next Post

আলমগীর ভাই, আপনাকে ভোলা যাবে না

Next Post

আলমগীর ভাই, আপনাকে ভোলা যাবে না

কাল অগ্নিঝরা মার্চের প্রথম দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT