চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকতার দিকপাল শাহ আলমগীরের প্রতি শ্রদ্ধাঞ্জলি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:54 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2019
in সম্পাদকীয়
A A

বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে অন্যতম শোকাবহ সময় চলছে। কারণ, বৃহস্পতিবার দেশের সাংবাদিকতার অন্যতম প্রাণপুরুষ শাহ আলমগীর মারা গেছেন।

পিআইবির মহাপরিচালক ও চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাকালীন সময়ের প্রধান বার্তা সম্পাদক শাহ আলমগীর এমন সময়ে চলে গেলেন, যখন সাংবাদিকতার উন্নয়নে তাকে আরও বহুকাল প্রয়োজন ছিল।

দেশের প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশন সাংবাদিকতায় তার অবদান ছিল অপরিসীম। চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান বার্তা সম্পাদক তিনি যেমন ছিলেন, এর আগে ঠিক তেমনই দেশের অন্যতম প্রধান পত্রিকা প্রথম আলোর প্রতিষ্ঠাকালীন সময়েও তিনি দায়িত্ব পালন করেছেন।

চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক পদে কাজ করা ছাড়াও তিনি একুশে টেলিভিশনে হেড অব নিউজ, যমুনা টেলিভিশনে পরিচালক (বার্তা) এবং মাছরাঙা টেলিভিশনে বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি শাহ আলমগীর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতায় তিনি যেমন সফল ছিলেন, তেমনই রাষ্ট্রীয় পর্যায় থেকেও সাংবাদিকতার উন্নয়নে দিকপালের ভূমিকায় ছিলেন। ২০১৩ সালের ৭ জুলাই মহাপরিচালক হিসেবে যোগ দেয়ার পর পিআইবি’কে সাংবাদিক সংশ্লিষ্ট করতে নিরলস কাজ করে গেছেন। সাংবাদিক প্রতিষ্ঠানগুলো ও সাংবাদিকদের পিআইবি’র সঙ্গে সংশ্লিষ্ট করতে সফলও হয়েছেন তিনি।

দিনের পর দিন সারাদেশ ঘুরে উপজেলা পর্যায়েও তিনি নিয়ে গেছেন সাংবাদিকতার বিভিন্ন প্রশিক্ষণ। এছাড়া সাংবাদিকতার মানোন্নয়নে পিআইবি’র মাস্টার্স কোর্স চালুসহ নানা কার্যক্রমের মাধ্যমে তিনি সাংবাদিকতাকে পেশাদারিত্বের চরম শিখরে নিয়ে যেতে আজীবন চেষ্টা করে গেছেন।

রাষ্ট্রীয় দায়িত্বে থেকেও শাহ আলমগীর সবসময় চেষ্টা করে গেছেন ইনভেস্টিগেটিভ জার্নালিজমকে কীভাবে এগিয়ে নেওয়া যায়। এজন্য তিনি তার পরিকল্পনাকে বাস্তবায়ন করেছেন বিভিন্ন ট্রেনিং কোর্সের আয়োজন। এর আগে কখনো টেলিভিশন বা অনলাইন সাংবাদিকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা না থাকলেও তাদের জন্যও কোর্সের ব্যবস্থা চালু করেছেন। এছাড়া সাংবাদিকদের সিকিউরিটি ও সেফটি নিয়েও কাজ করেছেন তিনি।

তার এসব অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে বলেই আমরা মনে করি। সাংবাদিকতার অন্যতম এই প্রবাদপুরুষের মৃত্যুতে আমাদের শ্রদ্ধাঞ্জলি।

Tags: পিআইবিশাহ আলমগীরসম্পাদকীয়
Previous Post

যশোরের কালাম হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Next Post

ছিনতাই চেষ্টা হওয়া উড়োজাহাজের পাইলট ক্রুদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

Next Post

ছিনতাই চেষ্টা হওয়া উড়োজাহাজের পাইলট ক্রুদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

শাহ আলমগীরকে শেষ শ্রদ্ধা নিবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT