চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হায় সৌম্য!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 পূর্বাহ্ন 28, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A
ছবির মতো মাঠের খেলাতেও ধূসর সৌম্য সরকার

ছবির মতো মাঠের খেলাতেও ধূসর সৌম্য সরকার

টেস্ট ক্যারিয়ারে ইবাদত হোসেনের প্রথম বল। ব্যাটসম্যান টম ল্যাথাম। ইবাদতের সেই বলে স্লিপে লোপ্পা ক্যাচ দিলেন ল্যাথাম। যেকোনো স্লিপ ফিল্ডারের জন্য খুব সাধারণ ক্যাচ! দ্বিতীয় স্লিপে দাঁড়ানো সৌম্য সরকার কিনা সেই ক্যাচটাই ফেলে দিলেন!

সৌম্য সরকার যখন ক্যাচ ফেললেন, তখন ল্যাথাম তো দূরের কথা রানের খাতা খোলেনি নিউজিল্যান্ডই। প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হওয়া বাংলাদেশের জন্য শূন্য রানে একজন ওপেনারের উইকেট পাওয়ার চেয়ে বড় প্রলেপ আর কিইবা হতে পারতো! তার চেয়েও বড় কথা টেস্ট অভিষেকে প্রথম বলে উইকেট পাওয়া বোলারদের অভিজাত তালিকায় যে নাম উঠল না ইবাদতের!

শূন্য রানে ল্যাথামকে জীবন দেয়ার পরিণামটা কী হতে পারে সেটা নিউজিল্যান্ডের আগের সিরিজের পরিসংখ্যান থেকে জানা যাক। শ্রীলঙ্কার বিপক্ষে আগের সিরিজের দুই ম্যাচে ২৬৪ ও ১৮৬ রানের দুটি ইনিংস আছে কিউই বাঁহাতি ব্যাটসম্যানের। ওই দুই ম্যাচে ৪৫০ রান করেছিলেন ল্যাথাম। বাংলাদেশের বিপক্ষে শুরুর বলে জীবন পাওয়ার পর এমন কিছুর ভয় জাগছেই!

ল্যাথাম যদি বড় ইনিংস খেলেই বসেন তাহলে আক্ষেপে পুড়তে পারেন সৌম্য। আক্ষেপ থাকতে পারে তার ব্যাটিং নিয়েও। টিম সাউদির নিরীহ দর্শনের এক বল তার গ্লাভস ছুঁয়ে যখন উইকেটরক্ষকের হাতে জমা পড়ল, তখন তার নামের পাশে লেখা মাত্র ১ রান! সাকিব আল হাসান কিংবা মুশফিকুর রহিম না থাকায় যে ভারটা নিতে হতো সৌম্যকে, তার বিন্দুমাত্রও পূর্ণ হল না! ব্যাটিংয়ের সেই চাপটাই হয়ত ফিল্ডিংয়ের সময় বোঝা হয়ে দাঁড়াল সৌম্যের জন্য!

Tags: লিড স্পোর্টসসৌম্য সরকার
Previous Post

সিনিয়র সাংবাদিক শাহ আলমগীর মারা গেছেন

Next Post

শাহ আলমগীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

Next Post

শাহ আলমগীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

ভারত-পাকিস্তানকে সংযত থাকতে বিশ্বনেতাদের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT