চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বৈঠকে বসছেন ট্রাম্প-কিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:00 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

সিঙ্গাপুরে ঐতিহাসিক প্রথম বৈঠকের আট মাস পর আবারও বৈঠকে বসতে যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিয়েতনামের হ্যানয়ে বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে সৌজন্য সাক্ষাত শেষে সন্ধ্যায় এক নৈশভোজে অংশ নিবেন কিম ও ট্রাম্প। 

নৈশভোজ শেষে দ্বিতীয়বারের মতো সংক্ষিপ্ত মুখোমুখি বৈঠকে মিলিত হবেন তারা। এরই মধ্যে বৈঠক করতে ভিয়েতনামে উপস্থিত হয়েছেন কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে সেখানে পৌঁছেছেন।

কিমের এবারের সফরের ভিন্নতা ছিল ট্রেন।  উত্তর কোরিয়া থেকে চীন হয়ে আড়াই দিনের লম্বা সফরে মঙ্গলবার ভিয়েতনাম পৌঁছান কিম।

একই দিন সন্ধ্যার মধ্যে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ান বিমানে করে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছান।

রাজধানী পিয়ংইয়ং থেকে যে ট্রেনে করে কিম রওনা হয়েছিলেন সেটি চীনের সীমান্ত পেরিয়ে ভিয়েতনামের ডং ড্যাং শহরে পৌঁছলে দেশটির কর্মকর্তারা তাকে উষ্ণঅভ্যর্থনা জানান। উত্তর কোরিয়া ও ভিয়েতনামের পতাকায় সজ্জিত ডং ড্যাং রেলস্টেশনে কিমকে গার্ড অব অনারসহ লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়।

কিমের বোন ও তার গুরুত্বপূর্ণ সহযোগী কিম ইয়ো জোং-ও ভাইয়ের সঙ্গে ভিয়েতনামে এসেছেন।

সেখান থেকে গাড়িতে করে হ্যানয়ের পথে রওনা হন কিম। দুই ঘন্টার এই যাত্রাপথে প্রায় এক ডজন দেহরক্ষী তার গাড়ির পাশে পাশে দৌড়ে যায়।

এ সময় ডং ড্যাং থেকে হ্যানয়ের পথে অন্যান্য গাড়ি চলাচল বন্ধ ছিল। হ্যানয়ের মেলিহা হোটেলে যাওয়ার পুরোটা পথ সাঁজোয়া যান নিয়ে পাহারা দেয় ভিয়েতনামিনিরাপত্তা বাহিনী। ভিয়েতনাম সফরে এই মেলিহা হোটেলেই অবস্থান করবেন উত্তর কোরীয় নেতা।

সফরকালে কিম ও ট্রাম্প উভয়েরই পৃথকভাবে ভিয়েতনামি নেতাদের সঙ্গে বৈঠক করার কথা আছে।

তবে এই বৈঠকে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে, উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের দিকে ট্রাম্পের প্রস্তাব, এমনকি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ওঠাতে কিমের ভূমিকা।

এছাড়া ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণায় কি একমত হবেন কিম-ট্রাম্প? বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বিশ্বের বিভিন্ন মহল।

Tags: কিম জং উনট্রাম্প-কিম
Previous Post

বেঙ্গালুরুতে লড়ছে ১১ নির্মাতার ‘ইতি তোমারই ঢাকা’

Next Post

এমন আবহাওয়া আর কয়দিন?

Next Post
বৃষ্টি

এমন আবহাওয়া আর কয়দিন?

ভারতীয় বিমান বাহিনীকে বলিউডের স্যালুট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT