চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঙ্গালুরুতে লড়ছে ১১ নির্মাতার ‘ইতি তোমারই ঢাকা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:17 পূর্বাহ্ন 27, ফেব্রুয়ারি 2019
in বিনোদন
A A

১১তম বারের মতো শুরু হয়েছে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবে দেখানো হচ্ছে ৬০টি দেশের ২২৫টি চলচ্চিত্র। এরমধ্যে বাংলাদেশ থেকে একমাত্র চলচ্চিত্র হিসেবে উৎসবে লড়াই করছে ইমপ্রেস টেলিফিল্ম এর ছবি ‘ইতি, তোমারই ঢাকা’।

চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম এর কনসালটেন্ট (ফিল্ম) ও নির্মাতা আবু শাহেদ ইমন। উৎসবে যোগ দিতে ইতোমধ্যে তিনি বেঙ্গালুরুতে অবস্থান করছেন।

ইমন জানান, ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ১১তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রটির একবার প্রদর্শনী হয়েছে। আরেকটি প্রদর্শনী মঙ্গলবার সন্ধ্যায় (২৭ ফেব্রুয়ারি)।

বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েব সাইটে দেয়া তথ্যানুসারে দেখা যায়, ৮ দিনব্যাপী আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে ১৫টি ভিন্ন ভিন্ন বিভাগে দেখানো হচ্ছে মোট ২২৫টি সিনেমা। এরমধ্যে ‘এশিয়ান সিনেমা’ বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের ‘ইতি, তোমারই ঢাকা’।

এই ছবিটি ছাড়াও এশিয়ান সিনেমা বিভাগে স্থান করে নিয়েছে ভারতীয় দেবাশীষ মুখার্জীর ‘বোঁসলে’, ফিলিস্তিনি ‘স্ক্রু ড্রাইভার’, চীনের ‘দ্য রিব’ এবং শ্রীলঙ্কান ‘দ্য ফ্রজেন ফায়ার’ এর মতো ছবি।

বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ভারতের অন্যতম দাপুটে চলচ্চিত্র উৎসবগুলোর একটি মনে করা হয়। উৎসবে যেখানে এশিয়ার অন্যান্য দেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে নির্মাতা, প্রযোজকসহ স্বাধীন চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষেরা উপস্থিত হন। এবারের উৎসব উদ্বোধন করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ.ডি.কুমারা স্বামী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড নির্মাতা রাহুল রাবালি এবং অভিনেতা অনন্ত নাগ।ইরানিয়ান ছবি ‘বোম, অ্যা লাভ স্টোরি’ ছবির মধ্য দিয়ে শুরু হয় চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন।

সম্প্রতি জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য’র পুরস্কার জিতে নিয়েছে ‘ইতি, তোমারই ঢাকা’। এছাড়া চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কোলহাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইন্দোনেশিয়ার জগজা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের মুম্বাই থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও আওরঙ্গবাদ চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘ইতি, তোমারই ঢাকা’।

তার আগে গেল অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বাংলাদেশের প্রথম এই অমনিবাস চলচ্চিত্রটির।

সাম্প্রতিক ঢাকার চিত্র নিয়ে ১১ তরুণ নির্মাতা তৈরী করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

Tags: ইমপ্রেসকৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়গোলাম কিবরিয়া ফারুকীচলচ্চিত্র উৎসবতানভীরতানিম নূরবেঙ্গালুরুমাহমুদুল ইসলামমীর মোকাররম হোসেনরবিউল আলম রবিরাহাত রহমানলিড বিনোদনসৈয়দ আহমেদ শাওকীসৈয়দ সালেহ আহমেদ সোবহান
Previous Post

ভারত পাকিস্তানের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে?

Next Post

আবারও বৈঠকে বসছেন ট্রাম্প-কিম

Next Post

আবারও বৈঠকে বসছেন ট্রাম্প-কিম

বৃষ্টি

এমন আবহাওয়া আর কয়দিন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT