চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮৫ রানের লজ্জায় অস্ট্রেলিয়া

রেজাউল করিম by রেজাউল করিম
10:07 পূর্বাহ্ন 12, নভেম্বর 2016
in অন্যান্য, স্পোর্টস
A A
HOBART, AUSTRALIA - NOVEMBER 12:  Vernon Philander of South Africa celebrates with team mates after taking the wicket of Adam Voges of Australia during day one of the Second Test match between Australia and South Africa at Blundstone Arena on November 12, 2016 in Hobart, Australia.  (Photo by Ryan Pierse - CA/Cricket Australia/Getty Images)

HOBART, AUSTRALIA - NOVEMBER 12: Vernon Philander of South Africa celebrates with team mates after taking the wicket of Adam Voges of Australia during day one of the Second Test match between Australia and South Africa at Blundstone Arena on November 12, 2016 in Hobart, Australia. (Photo by Ryan Pierse - CA/Cricket Australia/Getty Images)

সাউথ আফ্রিকার বিপক্ষে  দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ১৭৭ রানের বড় ব্যবধানে হারের পর এবার একশ রানেরও কমে আউট হয়ে নতুন লজ্জায় পন্টিং-হেডেন-গিলক্রিস্টদের উত্তরসূরিরা।

গত কয়েক বছর ধরে এমন অপমানজনক ধসে যেন অভ্যস্ত হয়ে পড়েছে অস্ট্রেলিয়া। ২০১১ সালে কেপটাউনে এই সাউথ আফ্রিকার বিপক্ষেই ৪৭ রানে গুড়িয়ে গিয়েছিল তারা। গত বছর নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে অলআউট হয়েছিল ৬০ রানে। আর এবার ঘরের মাঠ হোবার্টে ৮৫ রানে।

হোবার্টের এ ম্যাচে মাত্র ৩২ দশমিক ৫ ওভারে অলআউট হয় অস্ট্রেলিয়া। ঘরের মাঠে আরো একবার একশ’র নিচে আউট হলো তারা। এর আগে ঘরের ১৯৮৪ সালে ৭৬ রানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলআউট হয়েছিল অজিরা। আর ১৯৫১ সালে ক্যারিবীয়দের কাছেই ৮২ রানে ধসেছিল তারা।

এছাড়া ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ২০১০ সালে ৯৮ রানে, ইংল্যান্ডের কাছে ১৯৩৬ সালে ৮০ রানে, একই বছর ইংলিশদের কাছে ৫৮ রানে, ১৯২৮ সালে ইংল্যান্ডের কাছেই ৬৬ রানে ও ১৯৮১ সালে ভারতের বিপক্ষে ৮৩ রানে অলআউট হয় তারা।

এদিন অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৮ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক স্টিভ স্মিথ। ১০ রান করেন জোস মেনিই। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

সাউথ আফ্রিকার হয়ে ভারলন ফিল্যান্ডার ২১ রানে ৫টি, কাইল অ্যাবট ৩টি ও কাসিগো বারাদা একটি উইকেট নেন।

প্রথম দিনের খেলা শেষে খুব একটা স্বস্তিতে নেই সাউথ আফ্রিকাও। ৫ উইকেট হারিয়ে ১৭৫ করে দিন শেষ করেছে তারা।  ৪৩ রানের ওপেনিং জুটির পর হঠাৎ ছন্দপতনে ৭৬ রানে ৪ উইকেট হারিয়েছিল তারা। পরে ডু প্লেসি-আমলার ৩০, আমলা-বাভুয়ার ৫৬ ও বাভুয়া-কুইন টিন ককের অপরাজিত ৩৯ রানের জুটিতে কিছুটা স্বস্তি মেলে প্রোটিয়াসদের।

Previous Post

যাদের কাছে ‘ভালো’ বাবাই ‘সফল’ প্রেসিডেন্ট

Next Post

জলবায়ু তহবিল নিয়ে উন্নত আর উন্নয়নশীল দেশের বিতর্ক

Next Post

জলবায়ু তহবিল নিয়ে উন্নত আর উন্নয়নশীল দেশের বিতর্ক

মেহেরপুরে শীতের আগাম সবজি, সবচেয়ে লাভজনক সীম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT