চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিলীপ-আমু’র বাহাসে নাসিম বললেন, অতীত না ঘেঁটে শিক্ষা নিতে হবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

চকবাজারের অগ্নিকাণ্ডের পর মহাজোট সরকারের সাবেক দুই শিল্পমন্ত্রীর অভিযোগ, পাল্টা অভিযোগের পর  ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, অতীত না ঘেঁটে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।

দিলীপ বড়ুয়া শনিবার চকবাজারে গিয়ে বলেন, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু যদি গুরুত্বের সঙ্গে নিতেন, তাহলে হয়তো এত দিনে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন সরানো সহজ হতো।

তবে এই অভিযোগ অস্বীকার করে আমির হোসেন আমু পাল্টা দাবি করেন, নিজের দায় এড়াতে দিলীপ বড়ুয়া আবোল-তাবোল বকছেন। তার নিজের অযোগ্যতা ও অদক্ষতার কারণে সেই ব্যর্থতার দায় আমার ওপর চাপাতে চেয়েছেন।

এমন পাল্টাপাল্টি বক্তব্যের পর থেকেই বিষয়টি নানা মহলে আলোচনার ঝড় তোলে। মহাজোটে অনৈক্যের বিষয়টিও নজরে আনার চেষ্টা করেন কেউ কেউ।

দৃষ্টি আকর্ষণ করা হলে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে অতীতের কথা আলোচনা করে লাভ নেই। মানুষকে যদি বাঁচাতে হয়, ভবিষ্যতের কথা চিন্তা করে যার যার দায়িত্ব পালন করা উচিত।’

‘‘সবাই যেনো আমার সতর্ক হয়ে যাই। যারা হারিয়েছে তাদের মত আর কাউকে আমরা হারাতে চাই না। এ ব্যাপারে সকলের আন্তরিকতা দরকার। এই মর্মান্তিক সময়ে কেউ কাউকে দোষারোপ না করে, নির্দিষ্ট সময়ে এগুলো সরানো উচিত।’’

আরেক প্রশ্নের জবাবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি গতকাল দেখেছি সিটি করপোরেশনের সকল সংস্থার লোকজন নিয়ে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে। পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন নির্দিষ্ট সময়ে মধ্যে সরিয়ে নিয়ে যাবে। এটা শুধু কোনো কথার কথা না, বাস্তবায়ন করতে হবে । এ ব্যাপারে কোন ছাড় দিবেন না। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সড়ে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, ঢাকা-৭ আসনে সাংসদ হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অনেকে।

গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে চুড়িহাট্টা এলাকার ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে শেষ খবর পর্যন্ত নিহত হয় ৬৯ জন। এখনো নিখোঁজ বেশ কয়েকজন।

Tags: চকবাজার অগ্নিকাণ্ডমুখপাত্র মোহাম্মদ নাসিম
Previous Post

পৃথিবীর সব মহাকাব্যই কবিতায় বলা একেকটা দীর্ঘ-বিশাল গল্প: মুক্তাদির

Next Post

দু’দিন পর নির্বাচন: উত্তর সিটির কোথাও নেই ভোটের আমেজ

Next Post

দু’দিন পর নির্বাচন: উত্তর সিটির কোথাও নেই ভোটের আমেজ

বেকারদের আখ্যান ‘চাকরিনামা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT