চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুতিতে স্বস্তির হাওয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটসম্যানরা সবাই ব্যাটিং করলেন। রানটাও পেলেন মনমত। একটু এদিক-ওদিক হলেও সবারই ব্যাট হেসেছে। ফিফটি এসেছে ৪টি। তাতে আসল টেস্টে নামার প্রস্তুতি থেকে উজ্জীবনী শক্তি নিয়ে নিলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা।

লিংকলনে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ঠাণ্ডা পরিবেশে কেবল গা গরমের ব্যাপার থাকলেও আদতে তা সাদা পোশাকে মানিয়ে নেয়ার প্রস্তুতি। বিপিএল খেলে সোজা নিউজিল্যান্ড, তারপর ওয়ানডে খেলা। টেস্টের মেজাজ কতটা ধরে রাখতে পেরেছেন সেটা দেখাই ছিল উদ্দেশ্য।

৪ ফিফটিতে সফরকারীদের সংগ্রহটাও হয়েছে ভদ্রস্ত। ৯৬.১ ওভার ব্যাটিং করে ৪১১ রান তুলেছেন টাইগার ব্যাটসম্যানরা।

আসল টেস্টে সাধারণত একদিনে ৯০ ওভারের বেশি খেলা হয় না। কিন্তু প্রস্তুতি ম্যাচ বলেই শনিবার ৯৬ ওভার ব্যাটিং করার সুযোগ পেলেন ব্যাটসম্যানরা। দেখে মনে হল ব্যাট থেকে ভালোই মরিচা ঝেড়েছেন তারা।

ওয়ানডে সিরিজ হয়েছে যাচ্ছেতাই। সেই সিরিজ আরও বেশি চোখে লেগেছে ওপেনার তামিম ইকবালের তিন ম্যাচে কেবল ১০ রান করায়। তামিম ঘুমিয়ে থাকায় অন্য ওপেনাররাও ভুগেছেন। কিন্তু সাদমান ইসলাম ফিরে দেখালেন সিনিয়রের যোগ্য সঙ্গী হওয়ার যোগ্যতা আছে তার।

তামিম ইকবাল ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারেননি। তার অভাব অনেকটাই পুষিয়ে দেন সাদমান। দুজনে এক হয়ে কেমন খেলেন নিউজিল্যান্ডে সেটাই ছিল দেখার। প্রস্তুতি ম্যাচে ভালোই দেখালেন দুজনে।

ওপেনিং জুটিতে তারা তুলেছেন ১১৩ রান। সাদমান পেলেও তামিম ফিফটি তুলতে পারেননি। ফিরেছেন ৪৫ রানে। তবে এখানেই স্বস্তি। তিন ম্যাচে ১০ রান করাকে টাইগার ওপেনারকে এই ইনিংস মানসিক শক্তি যোগাবে তাতে কোনো সন্দেহ নেই।

লিটন দাস ওয়ানডে সিরিজে তিন ম্যাচে করেছিলেন মাত্র ৩ রান। আর প্রস্তুতি ম্যাচে করলেন ৬৭ রান। রঙিন পোশাকের ব্যর্থতা ভুলে এই ৬৭ রান থেকেও উজ্জীবীত হতে পারেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

তবে স্বস্তির মাঝে এখনো অস্বস্তি হয়ে আছেন চোটাক্রান্ত মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। দুজনে প্রস্তুতি ম্যাচের দলে থাকলেও ব্যাট করেননি। তাই বৃহস্পতিবার থেকে শুরু হতে টেস্টে দুজনে খেলতে নামলেও গলার কাঁটা হয়ে রইল এই প্রস্তুতি না নিতে পারাটা!

Previous Post

ফের ভিকির নির্দেশনায় নাদিয়া

Next Post

চকবাজার ট্র্যাজেডি: আরো দুটি মরদেহের পরিচয় শনাক্ত

Next Post
চকবাজার ট্র্যাজেডি

চকবাজার ট্র্যাজেডি: আরো দুটি মরদেহের পরিচয় শনাক্ত

নাসির আলী শিশুসাহিত্য পুরস্কারে ভূষিত মাহবুব রেজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT