চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের ভিকির নির্দেশনায় নাদিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2019
in বিনোদন
A A

ছোটপর্দায় পরিচিত মুখ সামলা খানম নাদিয়া। তার নতুন স্বল্পদৈর্ঘ্যের নাম ‘রেইন লাভ’। যা নির্মাণ করেছেন সময়ের জনপ্রিয় নির্মাতা ভিকি জায়েদ।

কয়েকটি ভিন্নধর্মী স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করে আলোচিত হয়েছেন ভিকি। ‘রেইন লাভ’ এ নাদিয়ার বিপরীতে আছেন নবাগত সাজিব জামান।

‘রেইন লাভ’ প্রসঙ্গে অভিনেত্রী নাদিয়া খানম বলেন, ভিকি ভাইয়ার সাথে এটা আমার পঞ্চম স্বল্পদৈর্ঘ্য। এরমধ্যে ‘মায়া’, ‘দূরবীন’ ও ‘আজ আমার পালা’ নামের কাজগুলো দর্শক অনেক পছন্দ করেছে। এবারের গল্পটি অনেক সুন্দর। গল্পের ক্লাইমেক্স দর্শকদের ভাবাবে।

গল্প প্রসঙ্গে ভিকি আরও জানান, ‘রেইন লাভ’ হচ্ছে মাঘের শীতে বৃষ্টির গল্প। আর এই অদ্ভূত-অসময়ে ঝরে পড়া বৃষ্টি দুটি সাধারণ ছেলে-মেয়ের জীবনে অসাধারণ কিছু মুহূর্তের সৃষ্টি করে। যে মুহূর্তগুলো ওদের জীবন পাল্টে দেয়। কীভাবে পাল্টে দেয়, সেটি স্পষ্ট হবে ছবিটি দেখলে।

এ প্রসঙ্গে সিএমভি’র কর্ণধার এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ভিকি জাহেদের সাথে আমরা বেশ কিছু মিউজিক ভিডিও প্রজেক্ট করেছি। যার প্রায় সবগুলোই জনপ্রিয়তা পেয়েছে। তবে চলচ্চিত্রের কাজ এতদিন করা হয়নি। তাই ‘রেইন লাভ’-এর মাধ্যমে সিএমভি ও ভিকি জাহেদের নতুন যাত্রা শুরু হলো এবার। আশা করছি, আমাদের এই যৌথ প্রচেষ্টা দর্শকদের ভালো লাগবে।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, ‘রেইন লাভ’ মুক্তি পাচ্ছে ২৫ ফেব্রুয়ারি। এদিন বিকালে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল, ফেসবুক পেইজ ছাড়াও বেশ ক’টি ভিডিও শেয়ারিং সাইটে এটি উন্মুক্ত হবে। প্রতিষ্ঠানটি এবারই প্রথম নিজস্ব তত্ত্বাবধনে কোনও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলো।

Tags: নাদিয়াভিকি জাহেদলিড বিনোদনসালহা খানম নাদিয়াস্বল্পদৈর্ঘ্য
Previous Post

কেমিক্যাল গোডাউন সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন: ওবায়দুল কাদের

Next Post

প্রস্তুতিতে স্বস্তির হাওয়া

Next Post

প্রস্তুতিতে স্বস্তির হাওয়া

চকবাজার ট্র্যাজেডি

চকবাজার ট্র্যাজেডি: আরো দুটি মরদেহের পরিচয় শনাক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT