চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাশফোর্ডকে নিয়ে স্বপ্ন দেখছে বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2019
in ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি পরবর্তী দল গোছানোর কাজ শুরু করেছে বার্সেলোনা। এরইমধ্যে বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে দলে নিয়েছে তারা। সেই দলে মার্কাস র‌্যাশফোর্ডকে নিয়ে স্বপ্ন দেখছে বার্সা। যদিও এটাকে অবাস্তব সম্ভাবনা বলছেন অনেকে।

স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিভো জানাচ্ছে, ইংলিশ তারকার জন্য কোমর বেধেই নামছে চায় লা লিগা চ্যাম্পিয়নরা। যদিও র‌্যাশফোর্ডকে দলে ভেড়াতে ১০০ মিলিয়ন ইউরো খরচ হতে পারে।

তবে অর্থের চেয়ে বড় বিষয় হল, ম্যানচেস্টার ইউনাইটেড তাদের অন্যতম সেরা তারকাকে ছাড়বে কিনা। কারণ, সাম্প্রতিক সময়ে রোমেলু লুকাকুকে টপকে দলের প্রধান ভরসার স্ট্রাইকার হয়ে উঠেছেন র‌্যাশফোর্ড।

তাছাড়া শৈশব থেকেই রেড ডেভিলদের অন্ধ সমর্থক র‌্যাশফোর্ড। নতুন কোচ ওলে গানারের অধীনে দুর্দান্ত সময় কাটাচ্ছেন। চলতি মৌসুমে ২২ ম্যাচে ৯ গোল করার পাশাপাশি ৭টি অ্যাসিস্ট করেছেন র‌্যাশফোর্ড।

র‌্যাশফোর্ড ছাড়াও কাতালানদের নজরে আছে ফরাসি ক্লাব লিলের দুই তরুণ ফুটবলার রাফায়েল লিয়াও এবং নিকোলাস পেপে।

স্পোর্ত দাবি করছে, ২১ বছরের ফরাসি তরুণ পেপে ও ১৯ বছরের পর্তুগিজ লিয়াওয়ের সঙ্গে এরইমধ্যে যোগাযোগ করেছেন বার্সেলোনা প্রতিনিধিরা।

বার্সা হাত বাড়িয়েছে এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের লুকা জোভিচের দিকেও। ২১ বছরের সার্বিয়ান তারকার সঙ্গে আলোচনা অনেকদূর এগিয়েছে বলে খবর দিচ্ছে লি’টেনস্পোর্ত।

চলতি মৌসুমে বেনফিকা থেকে ধারে ফ্রাঙ্কফুর্টে গিয়ে ১৯ গোল করে ইউরোপের বড় বড় ক্লাবের আগ্রহ বাড়িয়েছেন বসনিয়া এন্ড হার্জেগোভিনায় জন্ম নেয়া এই সার্বিয়ান।

Tags: বার্সার‌্যাশফোর্ডলিড স্পোর্টস
Previous Post

চকবাজার ট্র্যাজেডি: ভারী হয়ে উঠছে সোনাইমুড়ির বাতাস

Next Post

ভাষার দিনে দর্শকদের যেমন লাগলো ‘ফাগুন হাওয়ায়’

Next Post

ভাষার দিনে দর্শকদের যেমন লাগলো 'ফাগুন হাওয়ায়'

সন্তানের জন্য ওষুধ আনতে গিয়ে মা আর ফিরলেন না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT