চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চকবাজার ট্র্যাজেডি: মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
চকবাজার-আগুন-চকবাজারে আগুন

চকবাজারে আগুনের ঘটনায় নিহতদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ সৎকার বাবদ সরকারি অনুদানে প্রত্যেক নিহতের জন্য ২০ হাজার টাকা করে দেয়া হচ্ছে।

এছাড়া আগুনে নিহতদের পরিবারকে এক লাখ করে এবং দগ্ধ ও আহতদের ৫০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়।

অন্যদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রোগীদের দেখতে গিয়ে সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুুল কাদের বলেছেন, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার।

এর আগে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছে। আগুনের ঘটনা খতিয়ে দেখে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাসও দেন তিনি। বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পূনর্বাসনের ব্যবস্থা করবে সরকার।

ওবায়দুল কাদের বলেন, ‘নিমতলীর ট্র্যাজেডির পরেও যে ঘটনা ঘটলো তা আমাদের জন্য শিক্ষা। এমন ঘটনা যেন আর না ঘটে সেই পদক্ষেপ নেয়া হবে। তদন্ত রিপোর্ট পাওয়া সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

প্রধানমন্ত্রী সারাক্ষণ এ ব্যাপারে খবরাখবর নিচ্ছেন বলেও জানান কাদের।

একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, যদি সিটি কর্পোরেশন চায় তবে চকবাজার এলাকা থেকে কেমিক্যালের সব গুদাম সরিয়ে নেয়া হবে। ‘এসব কেমিক্যাল কারখানা সরানোর জন্য আমরা সব ধরনের সহায়তা দেবো, যদি মেয়র সহায়তা চান। সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।’

ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা ও আহতদের যথাযথ চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।চকবাজার-আগুন-চকবাজারে আগুন-মরদেহ হস্তান্তর

রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ৭৮-এ দাঁড়িয়েছে। দগ্ধসহ আহত অর্ধশতাধিক।

এখন পর্যন্ত ৩৭ জনের পরিচয় শনাক্ত হয়েছে৷ আগুনে পুড়ে যাওয়া মৃতদেহগুলোর নাম-পরিচয় জানতে ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানিয়েছেন, চুরিহাট্টায় অগ্নিদগ্ধে নিহতদের মধ্যে যাদের মরদেহ পুরোপুরি পুড়ে গেছে তাদেরকে শুধু দেখে শনাক্ত করা সম্ভব নয়। এমন মরদেহগুলোর পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিহতদের মধ্যে পুরুষ ৬৬ জন, নারী ৭ জন ও শিশু ৫ জন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে দগ্ধ ৯ জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি, একজন আইসিইউতে চিকিৎসাধীন।

মৃতদের তালিকা করছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

Tags: আগুনচকবাজার ট্র্যাজেডিচকবাজারে আগুন
Previous Post

চকবাজার ট্র্যাজেডি: তারকাদের শোক

Next Post

চকবাজার ট্র্যাজেডি: ভারী হয়ে উঠছে সোনাইমুড়ির বাতাস

Next Post

চকবাজার ট্র্যাজেডি: ভারী হয়ে উঠছে সোনাইমুড়ির বাতাস

র‌্যাশফোর্ডকে নিয়ে স্বপ্ন দেখছে বার্সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT